চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবনের ঝুঁকি নিয়েও বাঙালি নিধনের খবর বিশ্বকে জানিয়েছিলেন যে সাংবাদিকরা

সাখাওয়াত আল আমিন by সাখাওয়াত আল আমিন
12:06 অপরাহ্ন 25, মার্চ 2017
in বাংলাদেশ
A A

হানাদার পাকবাহিনীর গণহত্যার খবর যাতে বহির্বিশ্বে ছড়িয়ে না পরে সেজন্য বিদেশি সাংবাদিকদের ২৫ মার্চ অভিযানের আগেই দেশত্যাগে বাধ্য করে পাকিস্তানি কর্তৃপক্ষ। কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে লুকিয়ে থাকেন তিন বিদেশি সাংবাদিক। এরা হচ্ছেন সাইমন ড্রিং, আর্নল্ড জেটলিন এবং লরেন্স লিফশুলজ। মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানী হানাদারদের ষড়যন্ত্র ও গণহত্যার চিত্র আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরে বাংলাদেশের স্বাধীনতার সমর্থনের পথ প্রশস্ত করেছিলেন বাংলাদেশের এ তিন অকৃত্রিম বন্ধু।

সাইমন ড্রিং
বৃটিশ সংবাদপত্র ডেইলি টেলিগ্রাফের তৎকালীন এশীয় সংবাদদাতা সায়মন ড্রিং বাংলাদেশের গণহত্যার প্রত্যক্ষদর্শী প্রথম বিদেশী সাংবাদিক যিনি নিজের জীবন বিপন্ন করে সরেজমিন প্রতিবেদন তৈরি করে সারাবিশ্বকে জানিয়ে দেন পাকিস্তানী বাহিনীর লোমহর্ষক নির্যাতন ও গণহত্যার কথা।

বাংলাপিডিয়া এবং মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন বইয়ের তথ্যে জানা যায়, উদ্বেগ-উৎকণ্ঠায় ভরা ১৯৭১ সালের ২৫শে মার্চের কালোরাতে সাইমন ড্রিং হোটেল ইন্টারকন্টিনেন্টাল (পরবর্তীতে হোটেল শেরাটন, বর্তমানে হোটেল রূপসী বাংলা) লুকিয়ে ছিলেন। তৎকালীন পাকিস্তানে সামরিক আইনের তোয়াক্কা না করে ২৭ মার্চ তিনি মুক্তিযুদ্ধের সংবাদ সংগ্রহ করে ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় প্রতিবেদন আকারে প্রেরণ করেন যা ট্যাংকস ক্র্যাশ রিভোল্ট ইন পাকিস্তান শিরোনামে ৩০ মার্চ প্রকাশিত হয়।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষে আন্তর্জাতিক অঙ্গনে জনমত সৃষ্টিতে তার এ প্রতিবেদনটি বিশ্বব্যাপী ব্যাপকভাবে সাড়া জাগিয়েছিল। ওই প্রতিবেদনে তিনি উল্লেখ করেছিলেন, ‘আল্লাহর নামে আর অখণ্ড পাকিস্তান রক্ষার অজুহাতে ঢাকা আজ ধ্বংসপ্রাপ্ত ও সন্ত্রস্ত এক নগর। পাকিস্তানি সৈন্যদের ঠান্ডা মাথায় টানা ২৪ ঘণ্টা গোলাবর্ষণের পর এ নগরের..’

সাইমন ড্রিং

সাইমন ড্রিং- এর লেখায় সে রাতের ভয়াবহ নৃশংসতা সম্পর্কে জানা যায়। সাইমন ড্রিং ‘ডেটলাইন ঢাকা’ শিরোনামে ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় ৩১ মার্চ যে প্রতিবেদন প্রকাশ করেন তাতে ইকবাল হলের ২০০ ছাত্র, বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় শিক্ষক ও তাদের পরিবারের ১২ জন নিহত হওয়ার সংবাদ পরিবেশিত হয়। পুরনো ঢাকায় পুড়িয়ে মারা হয় ৭০০ লোককে। দেশি বিদেশি বিভিন্ন সূত্র থেকে যে বিবরণ পাওয়া যায় তাতে ওই রাতে শুধু ঢাকায় ৭ হাজার বাঙালি নিহত হয়।

১৯৭১ সালে তৎকালীন পাকিস্তান সরকার তাঁকে জোরপূর্বক দেশ থেকে বের করে দিয়েছিল। ইংল্যান্ডে ফিরে গিয়ে পুণরায় নভেম্বর, ১৯৭১ সালে কলকাতায় আসেন তিনি। সেখান থেকে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের যাবতীয় খবরাখবর নিরপেক্ষভাবে ঐ দৈনিকে প্রেরণ করতেন। ১৬ই ডিসেম্বর তারিখে বিজয়ের দিনে যৌথবাহিনীর সাথে তিনিও ঢাকায় এসেছিলেন বলেও জানা যায়।

লরেন্স লিফশুলজ
যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী লরেন্স লিফশুলজ মুক্তিযুদ্ধের সময়ে হংকংভিত্তিক ফারইস্টার্ন ইকোনমিক রিভিউয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা ছিলেন।

লরেন্স লিফশুলজ

লিফশুলজের লেখা ‘বাংলাদেশ : দ্য আনফিনিশ্ড রেভ্যুলেশন’ বইটি সামরিক শাসনামলে বেশ ক’বছর এদেশে নিষিদ্ধ ছিল। ইয়েল ও ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন তিনি।

আর্নল্ড জেটলিন
জেটলিন যুক্তরাষ্ট্রভিত্তিক ‘এডিটরিয়াল রিসার্চ এবং রিপোর্টিং অ্যাসোসিয়েটস’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। একাত্তরের ২৫ মার্চ বাঙালি নিধন শুরুর আগে বিদেশি সাংবাদিকদের ঢাকা থেকে বের করে দেয় পাকিস্তান সরকার। ওই নির্দেশ উপেক্ষা করে সাইমন ড্রিং এবং লরেন্সের মত তিনিও রয়ে যান ঢাকায়। এরপর হত্যাযজ্ঞের খবর যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক  সংবাদ সংস্থা এপিতে তুলে ধরেন তিনি।

আর্নল্ড জেটলিন

১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সংবাদ সংস্থা এপির ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

একাত্তরে বাংলাদেশের পাশে দাঁড়ানো দুই মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজ ও আর্নল্ড জেটলিনকে ২০১৪ সালে সংবর্ধনাও দেয় জাতিসংঘে বাংলাদেশ মিশন।

Tags: গণহত্যাগণহত্যা দিবসজাতীয় গণহত্যা দিবস
Previous Post

মেহেরপুরের ভৈরব নদের পাড়ে বনায়নের পরামর্শ

Next Post

‘তথ্যের বিকৃতি রুখতেই ২৫ মার্চের আন্তর্জাতিক স্বীকৃতি দরকার’

Next Post

‘তথ্যের বিকৃতি রুখতেই ২৫ মার্চের আন্তর্জাতিক স্বীকৃতি দরকার'

ভয়াল ২৫ মার্চ: লাশের স্তুপে ভরে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT