চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোনমের খাবারটেবিলে ওগুলো কী?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:08 অপরাহ্ন 23, মার্চ 2017
in বিনোদন
A A

আকর্ষণীয় শারীরিক গঠন আর ফ্যাশন সচেতনতার জন্য বলিউড তারকা সোনম কাপুর সবসময়ই আলোচনায় থাকেন। কিন্তু শুনতে অবাক করা বিষয় হলো, অভিনয়ের জগতে পা রাখার আগে এই তারকার ওজন ছিল ৮৬ কেজি! প্রথম ছবি ‘সাওয়ারিয়া’তে অভিনয়ের জন্য ৩০ কেজি ওজন কমিয়েছিলেন এই তারকা। এরপর আর কখনোই নিজের ওজন বাড়তে দেননি তিনি। সব সময়েই পরিমিত পরিমাণে স্বাস্থ্যকর খাবার খেয়ে এবং ব্যায়াম করে নিজেকে ঝরঝরে রেখেছেন সোনম।

নিজেকে কীভাবে ফিট রাখেন? সোনম বলেন, ‘আমি স্বাস্থ্যকর জীবনযাত্রায় বিশ্বাসী। আমি মদ খাই না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, ভোরে ঘুম থেকে উঠি, ব্যায়াম করি এবং স্বাস্থ্যকর খাবার খাই।’

তিনি বলেন, ‘শুটিংয়ের জন্য দেশের বাইরে গেলে কিংবা বন্ধুদের সঙ্গে বেড়াতে গেলেও ব্যায়াম বন্ধ করি না। এক্ষেত্রে হোটেলে ব্যায়াম করি কিংবা ভোরে হাঁটতে বের হই।’

ভক্তদেরকে সোনম কাপুর জানিয়েছেন, প্রতি বেলায় খাবার টেবিলে কী খাবার থাকে তার জন্য। জেনে নিন সোনমের খাবার তালিকা।

সকালের নাস্তা : অ্যাভোকাডো, সবজি-ফলের মিক্স জ্যুস, পি প্রোটিন এবং কোলাজেন সাপ্লিমেন্ট।

সকাল-দুপুরের মাঝের নাস্তা : এক বাটি বাদাম।

দুপুরের খাবার : এক বাটি সালাদের সাথে টফু কিংবা ডাল-সবজি দিয়ে একটি রুটি।

বিকেলের খাবার : বাদাম অথবা অ্যাভোকাডো।

রাতের খাবার : এক বাটি স্যুপ এবং মাছ।

ছবির প্রয়োজনে ওজন কমাতে হলে খাবার তালিকা থেকে তিনি কার্বোহাইড্রেট একেবারেই বাদ দেন 

ছবির প্রয়োজনে ওজন কমাতে হলে তিনি কার্বোহাইড্রেট একেবারেই বাদ দেন খাবার তালিকা থেকে। এ ছাড়াও তিনি প্রচুর পানি পান করেন এবং খুব লোভ হলেও ভাজাপোড়া খান না। প্রতিদিনের খাবার তালিকায় একটি ডাবের পানি তার থাকা চাই। ওজন বাড়ার ভয়ে পছন্দের খাবার ভেল পুরি এবং পাভ ভাজিও খান না এই তারকা।

বর্তমানে রাজকুমার হিরানির পরিচালনায় সঞ্জয় দত্তর বায়োপিকে রণবীরের বিপরীতে অভিনয় নিয়ে ব্যস্ত আছেন সোনম কাপুর। ছবিতে সঞ্জয়ের এক প্রেমিকার ভূমিকায় থাকছেন সোনম। ২০০৭ সালের ‘সাওয়ারিয়া’ ছবির ১০ বছর পর আবার একই পর্দায় দেখা যাবে সোনম-রণবীরকে। ভোগ।

Tags: সোনম কাপুর
Previous Post

যেসব সুবিধা পেতে বাংলাদেশ-ভারত ‘সাউথ এশিয়া স্যাটেলাইট’ চুক্তি সই

Next Post

হলিউডের অনেক তারকা এইচআইভি আক্রান্ত!

Next Post

হলিউডের অনেক তারকা এইচআইভি আক্রান্ত!

লিটনের ফিরতে আরও তিন সপ্তাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT