চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেসব সুবিধা পেতে বাংলাদেশ-ভারত ‘সাউথ এশিয়া স্যাটেলাইট’ চুক্তি সই

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
6:04 অপরাহ্ন 23, মার্চ 2017
in তথ্যপ্রযুক্তি
A A

নিকট প্রতিবেশী ভারতের সঙ্গে প্রযুক্তি সম্পর্ক আরও জোরদার করতে ‘সাউথ এশিয়া স্যাটেলেইট’ চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ। এই চুক্তির ফলে সাউথ এশিয়া স্যাটেলাইট থেকে বিনামূল্যে টেলিএডুকেশন, টেলিমেডিসিন, টেলিভিশন সম্প্রচার, দুর্যোগ মুহূর্তে জরুরি যোগাযোগ সুবিধা পাবে বাংলাদেশ।

বৃহস্পতিবার বিকেলে (বিটিআরসি) সম্মেলন কক্ষে এ চুক্তি সই হয়। চুক্তিটির আনুষ্ঠানিক নাম ‘এগ্রিমেন্ট বিটুইন দ্য গর্ভমেন্ট অব রিপাবলিক অব ইন্ডিয়া অ্যান্ড দ্য গর্ভমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ কনসার্নিং টু অরবিট ফ্রিকোয়েন্সি কো-অর্ডিনেশন অব ‘সাউথ এশিয়া স্যাটালাইট’ প্রপোসড অ্যাট ৪৮ ডিগ্রি ইস্ট’। ভারতের পক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এবং বাংলাদেশের পক্ষে বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ চুক্তিতে সই করেন।

এই স্যাটেলাইট উৎক্ষেপণের অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না বলে আশস্ত করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। তিনি বলেন, ‘এ স্যাটেলাইটের কারণে বঙ্গবন্ধু স্যাটেলাইটের কোনও সমস্যা হবে না। কারণ দুটি স্যাটেলাইটের অবস্থান অনেক দূরে থাকবে।’

চুক্তি সই অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘এ চুক্তির আওতায় ১২টি ট্রান্সপন্ডার থাকবে। এর মধ্যে একটি বাংলাদেশকে উপহার দেবে ভারত। এই স্যাটেলাইট টেলিএডুকেশন, টেলিমেডিসিন,সম্প্রচার সুবিধাসহ আন্তঃদেশীয় সম্পর্ক আরও জোরদারে কাজে আসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘প্রতিবেশীর অগ্রাধিকার নীতি’র একটি অংশ। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এই চুক্তি করায় দুদেশের প্রযুক্তি সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটলো।‘

চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর শিকদার, পররাষ্ট্র সচিব শহিদুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিমের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি অডিও বার্তা পাঠান।

Tags: সাউথ এশিয়া স্যাটেলাইট
Previous Post

‘বেওয়াচ’ তারকা প্রিয়াঙ্কার মুখে কথা!

Next Post

সোনমের খাবারটেবিলে ওগুলো কী?

Next Post

সোনমের খাবারটেবিলে ওগুলো কী?

হলিউডের অনেক তারকা এইচআইভি আক্রান্ত!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT