চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষায় দেখে আসুন খাগড়াছড়ির ঝর্ণা-পাহাড়-রহস্যময় সুড়ঙ্গ

আব্দুল্লাহ আল সাফি by আব্দুল্লাহ আল সাফি
3:58 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2016
in লাইফস্টাইল
A A

ছুটিতে ও অপেক্ষাকৃত কম ব্যস্ত সময়ে দেশের বিভিন্নপ্রান্ত থেকে মানুষ ছুটে যাচ্ছেন পাহাড়-ঝর্ণা আর মায়াবী সুন্দরের জেলা খাগড়াছড়িতে। শীতের শেষে ও বৃষ্টির মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে জেগে উঠতে শুরু করেছে খাগড়াছড়ির পাহাড় ও ঝর্ণাগুলো।

খাগড়াছড়িতে প্রবেশের সময় থেকেই শুরু হয় ভ্রমণের আনন্দ। পাহাড় ঘেরা উঁচুনিচু পথ ধরে সামনে এগিয়ে যাওয়াটাই পর্যটকদের জন্য এক নতুন অভিজ্ঞতা। 

খাগড়াছড়ি শহরে ও আশেপাশে রয়েছে দর্শনীয় অনেক স্পট। আলুটিলা রহস্যময় সুড়ঙ্গ, দেবতা পুকুর, পানছড়ির অরণ্যকুটির, জেলা পরিষদ পার্কসহ নানা পর্যটন স্পটগুলোতে এখন ভিড় করেন পর্যটকরা।

খাগড়াছড়ির রাস্তা
খাগড়াছড়ির রাস্তা

তবে ভরা বর্ষায় খাগড়াছড়ির ঝর্ণাগুলো যেনো যৌবন ফিরে পায়। কিছুটা দূর্গম আর মায়াবী প্রাকৃতিক দৃশ্য ঘেরা এসব ঝর্ণাতে পর্যটকের ঢল নামে। 

হাজাছড়া ঝর্ণাতে যাবার পথে
হাজাছড়া ঝর্ণাতে যাবার পথে

দেশের যেকোনো জেলা থেকে খাগড়াছড়িগামী বাসে শহরে নেমে খাগড়াছড়ি শহর থেকে চাঁদের গাড়িতে করে সহজেই চলে যাওয়া যাচ্ছে হাজাছড়া, তৈদুছড়া আর রিসাং ঝর্ণাতে। শহরের খুব কাছে বলে প্রায় একইদিনে তিনটি ঝর্ণা দেখে আসা সম্ভব, তবে একটু সময় নিয়ে ঘুরে আসলে ভাল। চাঁদের গাড়ির ড্রাইভাররা ভাল গাইডের ভূমিকা পালন করে থাকেন। গাড়ি ভাড়ার বিষয় দরদাম করতে ভুলবেন না।

ঝর্ণাগুলোতে যেতে পাহাড়ী নালা আর পাথুরে কাদাময় পথ হেটে যেতে হবে। তবে কিছু ঝর্ণাতে যাওয়ার পথে পর্যটকদের সুবিধার্থে ইট বিছানো রাস্তা তৈরি করেছে স্থানীয় প্রশাসন। 

রিছাং ঝর্ণা
রিছাং ঝর্ণা

গোসল করার উপযোগী কাপড়, ক্যামেরা-মোবাইলের জন্য পলিথিন ব্যাগ ও হালকা ওজনের ব্যাগ নিয়ে ওইসব স্পটে যাওয়া উচিত। 

আলুটিলা রহস্যময় সুড়ঙ্গে দিনের প্রথমভাগে ঘুরে আসাটা বেশ উপভোগ্য হবে। সুড়ঙ্গের ভেতরে হালকা পানির প্রবাহ আর কিছুটা পিচ্ছিল পথ থাকায় সাবধানের ধীরে ধীরে পার হতে হবে সুড়ঙ্গটি। মশাল অথবা উচ্চ ক্ষমতার টর্চ-লাইট হাতে প্রবেশ করতে হয় ওই রহস্যময় সুড়ঙ্গে।

আলুটিলা রহস্যময় সুড়ঙ্গ
আলুটিলা রহস্যময় সুড়ঙ্গ

উঠা-নামার স্থানে সিড়ি থাকায় খুব সহজেই সেখানে ঘুরে-বেড়াতে পারবেন পর্যটকরা। 

স্থানীয় গাইড ও চাঁদের গাড়ির ড্রাইভারের সাহায্যে সহজেই ওইসব স্পটে নিরাপদে ঘুরে আসতে পারবেন আগ্রহী পর্যটকরা। 

ছবি- লেখক 

Tags: খাগড়াছড়িচাঁদের গাড়ি
Previous Post

নিউইয়র্কের সিসিইতে প্রদর্শিত হবে ঝলমলিয়া

Next Post

নক্ষত্র গিলে নিলো ব্ল্যাক হোল

Next Post

নক্ষত্র গিলে নিলো ব্ল্যাক হোল

আফগান ও ইংলিশদের অপেক্ষায় প্রস্তুত টাইগাররা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT