চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্কের সিসিইতে প্রদর্শিত হবে ঝলমলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:51 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2016
in বিনোদন
A A

বাংলাদেশের প্রামাণ্য চলচ্চিত্র ‘ঝলমলিয়া- The Sacred Water’ নিউইয়র্ক স্টেটের রাজধানী আলবেনী শহরের ক্যাপিটাল সিনেমা কালচারাল এক্সচেঞ্জ (CCCE 2016) এর সিনেমা ল্যাব ও প্রদর্শনীতে, সমাপনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় স্থানীয় আর্ট থিয়েটার লিন্ডায় হবে বাংলাদেশের প্রামাণ্যচলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার। এছাড়া আগামী ১৫ অক্টোবর চেক প্রজাতন্ত্রের বার্নো শহরে ছবিটির ইয়োরোপীয় প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

‘ঝলমলিয়া-The Sacred Water চলচ্চিত্রটি বাংলাদেশের জল, কাদা, জীবনের একটি ঘনিষ্ঠ পর্যবেক্ষণের চলচ্চিত্র। ঘূর্ণিঝড় আইলা পরবর্তী ছয় বছর ধরে এই চলচ্চিত্রের চিত্রগ্রহণ করা হয়েছে মংলা বন্দরের অনতিদূরে দক্ষিণাঞ্চলের একটি গ্রামে। বাংলাদেশের উপকূলীয় গ্রাম, গ্রামীন জীবন এবং মানুষের জীবনযাত্রাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করা হয়েছে এই ছবিতে। এক ঘূর্ণিঝড় হতে পরবর্তী ঘূর্ণিঝড় সতর্কতা পর্যন্ত চলচ্চিত্রের চিত্রধারণ চলেছে অবিরত।

ক্যাপিটাল সিনেমা সাংস্কৃতিক বিনিময় (CCCE) যুক্তরাষ্ট্রের আলবেনি শহরের চলচ্চিত্র নির্মাতাদের দ্বারা এবং চলচ্চিত্র নির্মাতাদের জন্য পরিকল্পিত এবং পরিচালিত একটি চলচ্চিত্র নির্মাতাদের সংগঠন ও প্রতিষ্ঠান। সিসিসিই, আলবেনি নেদারল্যান্ডস এর রোটারডাম ফিল্ম ফেস্টিভাল এর  অনুকরণে আলবেনির চলচ্চিত্র কর্মীদের একটি উদ্যোগ হিসেবে পরিচিত হয়ে উঠছে।

এই বছরের চলচ্চিত্র ল্যাবের অংশ নেওয়ার জন্য জমা পড়া বিশ্বের নানা প্রান্তের চলচ্চিত্র ভাবনা হতে নির্বাচন করা হয়েছে দশটি চলচ্চিত্র প্রকল্প। বাংলাদেশি প্রমাণ্যচলচ্চিত্র নির্মাতা সাইফুল ওয়াদুদ হেলাল পরিচালিত “ঝলমলিয়া- The Sacred Water” এই বছরের চলচ্চিত্র নির্মাতাদের ল্যাব এবং স্ক্রিনিং এর অংশগ্রহণকারী হিসাবে শুধু নির্বাচিতই হয়নি ছবিটি এ উৎসব আয়োজনের সমাপনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শনের মর্যাদাও লাভ করছে। 

ছবির পরিচালক সাইফুল ওয়াদুদ হেলাল একজন সাংবাদিক। কানাডার মন্ট্রিয়েল থেকে সিনেমা অধ্যয়ন ও টেলিভিশন উৎপাদনে ডিপ্লোমা প্রাপ্তির পর তিনি অনুষ্ঠান নির্মাতা ও সম্পাদক হিসেবে স্থানীয় টেলিভিশন চ্যানেলে কাজ শুরু। লেখালেখি ও সাংবাদিকতার পাশাপাশি কানাডা এবং বিদেশে বিভিন্ন চ্যানেলের জন্য নির্মাণ করেছেন স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, টিভি ম্যাগাজিন এবং প্রামাণ্যচিত্র।

Tags: ঝলমলিয়া
Previous Post

কাশ্মির ইস্যুতে ভারত-পাকিস্তান উত্তেজনা, ২১ জন নিহত

Next Post

বর্ষায় দেখে আসুন খাগড়াছড়ির ঝর্ণা-পাহাড়-রহস্যময় সুড়ঙ্গ

Next Post

বর্ষায় দেখে আসুন খাগড়াছড়ির ঝর্ণা-পাহাড়-রহস্যময় সুড়ঙ্গ

নক্ষত্র গিলে নিলো ব্ল্যাক হোল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT