চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৭ বছর পর নতুন মুখের সন্ধানে এফডিসি

সৈয়দ নূর-ই- আলম by সৈয়দ নূর-ই- আলম
8:08 পূর্বাহ্ন 19, মার্চ 2017
in বিনোদন
A A

২৭ বছর পর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) কর্তৃপক্ষ নতুন মুখের সন্ধানে নামছে। এই আয়োজনের উদ্যোক্তা বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। সার্বিক সহযোগিতা করবে এফডিসি কর্তৃপক্ষ।

চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘১৮ ফেব্রুয়ারি চলচ্চিত্র পরিচালক সমিতির মাসিক সভায় নতুন মুখের সন্ধানের  উদ্যোগটি নতুন ভাবে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। মার্চের প্রথম সপ্তাহে উদ্যোগটি শুরু করার কথা ছিল, কিন্তু এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার দেশের বাইরে থাকায় তা সম্ভব হয়নি। আগামী ২৬ মার্চ তিনি দেশে ফিরলে তার সঙ্গে কথা বলে শুরু করব।’

তিনি আরও বলেন, ‘আগ্রহীদের পহেলা বৈশাখের আগে আবেদন করতে হবে। এরপর ঈদের মধ্যবর্তী সময়ে আমরা চূড়ান্ত ভাবে শিল্পী বাছাই করব।’

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘চলচ্চিত্রে এখন অভিনয়শিল্পী সংকট চলছে। এ অবস্থায় পরিচালক সমিতি ও এফডিসি কর্তৃপক্ষের এ উদ্যোগকে সাধুবাদ জানাই। এর আগে সর্বশেষ ১৯৯০ সালে যখন এই  নতুন মুখের সন্ধানের কার্যক্রম শেষ হয়, সেখান থেকে কয়েকজন অভিনয়শিল্পী আমাদের ইন্ডাষ্ট্রিতে প্রতিষ্ঠিত হয়েছেন। আশা করছি, এই কার্যক্রম থেকে আগামীর তারকা পাব, যারা চলচ্চিত্রকে এগিয়ে নেবে।’

১৯৮৩ সালে প্রথমবারের মতো এফডিসিতে শুরু হয় নতুন মুখের সন্ধানে। চলে ১৯৯০ সাল পর্যন্ত। ওই সময় ‘নতুন মুখের সন্ধানে’ আয়োজনের মধ্য দিয়ে ঢাকাই চলচ্চিত্রে আগমন ঘটে মান্না, দিতি, মিশা সওদাগর, আমিন খান, অমিত হাসানের মতো তারকাদের।

Tags: এফডিসি
Previous Post

প্রিমিয়ার লিগের দলবদলে এক নজর

Next Post

গান, আবৃত্তি ও বাচনে দুই কীর্তিমানকে স্মরণ

Next Post
দুই কীর্তিমানকে নিয়ে কণ্ঠশীলনের আয়োজন ‘বন্ধু রহো রহো সাথে’

গান, আবৃত্তি ও বাচনে দুই কীর্তিমানকে স্মরণ

বাণী কাপুর

কালোতেই বাণীর স্বাচ্ছন্দ্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT