চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গান, আবৃত্তি ও বাচনে দুই কীর্তিমানকে স্মরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:22 পূর্বাহ্ন 19, মার্চ 2017
in বিনোদন
A A
দুই কীর্তিমানকে নিয়ে কণ্ঠশীলনের আয়োজন ‘বন্ধু রহো রহো সাথে’

দুই কীর্তিমানকে নিয়ে কণ্ঠশীলনের আয়োজন ‘বন্ধু রহো রহো সাথে’

আবৃত্তির দল কণ্ঠশীলন প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন সংস্কৃতিজন ওয়াহিদুল হক। দলটির নবজন্মে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শিল্পী কাইয়ুম চৌধুরীর। তাদের দুজনের জন্মদিন এই মার্চ মাসেই। তাঁদের স্মরণে গতকাল শনিবার সন্ধ্যায় ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে ছিল কণ্ঠশীলনের আয়োজন ‘বন্ধু রহো রহো সাথে’।

এই অনুষ্ঠানে কণ্ঠশীলনের সভাপতি সন্‌জীদা খাতুন বলেন, ‘ওয়াহিদুল সাংসারিক বুদ্ধির মানুষ ছিলেন না। তাঁর কল্পনা ছিল বিশাল। অনেক বড় কাজের স্বপ্ন দেখেছিলেন তিনি। আমার সার্থকতা, তাঁর স্বপ্নগুলোকে বহন করে মানুষের কাছে নিতে পেরেছি। আর কাইয়ুম মুদ্রণশিল্পে যে অবদান রেখেছেন, তা অবিস্মরণীয়।’

সংস্কৃতিজন সৈয়দ হাসান ইমাম বলেন, ‘ওয়াহিদুল নিজের কথা কখনোই ভাবতেন না। জীবনের নানা দিকে ব্যপ্ত ছিলেন—ফুটবল খেলেছেন, কুস্তি লড়েছেন। আইয়ুব খানের বিরুদ্ধে নির্বাচনও করেছেন। সাংগঠনিক ক্ষমতা ছিল অসাধারণ। সাধারণ কৃষক থেকে সংগীতশিল্পী—সবাইকে এক করতে পারতেন।’

চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী বলেন, ‘কাইয়ুম ছিলেন একাধারে তাঁর শিক্ষক ও সহকর্মী। মার্জিত ও বড় মাপের মানুষ।’

অনুষ্ঠান শুরু হয় লাইসা আহমদ লিসার কণ্ঠে রবীন্দ্রনাথের ‘চিরসখা হে’ গানটি দিয়ে। আবদুল ওয়াদুদ গেয়ে শোনান ‘মোর সন্ধ্যায় তুমি’ ও ‘লহো লহো তুলে লহো’। ছিল ‘ইচ্ছেতলা’র শিশুশিল্পীদের পরিবেশনা। কণ্ঠশীলনের প্রযোজনায় যতীন্দ্রমোহন বাগচীর কবিতা আবৃত্তি করেন শামীমা নাজনীন। ফারহানা নিশাত আবৃত্তি করেন ইমতিয়াজ মাহমুদের তিনটি কবিতা, ‘সক্রেটিসের জবানবন্দি’র অংশ-বিশেষ আবৃত্তি করেন প্রদীপ কুমার আগরওয়ালা। সবশেষে ছিল শ্রুতিনাটক ‘রথের রশি’।

ছবি : সংগৃহীত

Tags: কণ্ঠশীলন
Previous Post

২৭ বছর পর নতুন মুখের সন্ধানে এফডিসি

Next Post

কালোতেই বাণীর স্বাচ্ছন্দ্য

Next Post
বাণী কাপুর

কালোতেই বাণীর স্বাচ্ছন্দ্য

জার্মান চলচ্চিত্র উৎসবে 'টনি এর্ডমান'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT