চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও মঞ্চে ইচ্ছেতলার ‘বনের ধারে নদী’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:47 অপরাহ্ন 01, অক্টোবর 2026
in বিনোদন
A A

শিশু-কিশোরদের সাংস্কৃতিক চর্চার মুক্ত পরিসর ‘ইচ্ছেতলা’ আবারও মঞ্চে নিয়ে আসছে তাদের প্রথম নাট্যপ্রযোজনা ‘বনের ধারে নদী’। শিশু-কিশোরদের অংশগ্রহণে নির্মিত নাটকটির এবার বসছে চতুর্থ মঞ্চায়ন।

শরৎ উৎসব উপলক্ষে আগামী ২ অক্টোবর উত্তরার সেন্টারপয়েন্টের নীচতলার ওপেন স্পেসে নাটকটি মঞ্চস্থ হবে। বিকেল ৪টায় শুরু হবে আয়োজন।

শিশু-কিশোরদের আনন্দ, সৃজনশীলতা ও নিজেদের প্রকাশের জায়গা হিসেবে এক দশকের বেশী সময় ধরে কাজ করছে ‘ইচ্ছেতলা’। নাচ, গান, ছবি আঁকার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশে মঞ্চনাটককেও গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখছে সংগঠনটি। সেই ভাবনা থেকেই ইচ্ছেতলার শিশু-কিশোরদের সম্মিলিত অংশগ্রহণে তৈরি হয়েছে ‘বনের ধারে নদী’।

নাটকটির গল্পে উঠে এসেছে প্রকৃতি, প্রাণী ও মানুষের সহাবস্থান এবং সেই সম্পর্কের নানা টানাপোড়েন। বনের পাশ দিয়ে বয়ে চলা একটি নদীকে ঘিরে বসবাস করে বিভিন্ন প্রাণী। একসময় নদীর মালিকানা নিয়ে শুরু হয় বিরোধ। প্রাণীদের মধ্যকার সেই দ্বন্দ্বের মধ্যে বন্দুক হাতে বনে প্রবেশ করে মানুষ। নদীকে নিজেদের সম্পত্তি দাবি করায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

শিশুদের কল্পনা ও বাস্তবতার মিশেলে নির্মিত নাটকটি তাই শুধু গল্প বলার আয়োজন নয়; এর মধ্য দিয়ে উঠে আসে সহাবস্থান, সম্প্রীতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীলতার বার্তাও।

ইচ্ছেতলার পক্ষ থেকে জানানো হয়েছে, শিশু-কিশোরদের জন্য একটি মুক্ত ও আনন্দময় পৃথিবী তৈরির ভাবনা থেকেই তাদের এই সাংস্কৃতিক চর্চা। চারপাশের জীবন ও জগতকে দেখা, বোঝা এবং নিজেদের সৃজনশীলভাবে প্রকাশ করার সুযোগ তৈরি করাই তাদের অন্যতম লক্ষ্য। সেই চর্চায় মঞ্চনাটককে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

‘বনের ধারে নদী’ ইচ্ছেতলার প্রথম নাট্যপ্রযোজনা। গত বছর ঢাকার মহিলা সমিতির মঞ্চে নাটকটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল। এরপর দর্শকদের সামনে এবার চতুর্থবারের মতো নাটকটি নিয়ে আসছে ইচ্ছেতলার শিশু-কিশোররা।

Tags: আফসানা মিমিইচ্ছেতলাবনের ধারে নদীমঞ্চলিড বিনোদনশিশু-কিশোর
Previous Post

যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

কী বলে পর্তুগালের ক্যাম্প ছেড়েছেন রোনালদো, যা জানালেন কোচ ও ফেডারেশন

Next Post

কী বলে পর্তুগালের ক্যাম্প ছেড়েছেন রোনালদো, যা জানালেন কোচ ও ফেডারেশন

দেশ-সংস্কৃতির সঙ্গী হয়ে ২৮ বছরে চ্যানেল আই , উদযাপনে বর্ণিল আয়োজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT