চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রিসে মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে ‘সরকার ফেলে দেওয়ার’ হুমকির অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:59 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

গ্রিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কিম্বার্লি গিলফয়েল এক বৈঠকে যুক্তরাষ্ট্র ‘যে কোনো দেশ চাইলে ধ্বংস করে দিতে পারে’ বলে মন্তব্য করেছেন বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

তবে গিলফয়েলের আইনজীবী এই প্রতিবেদনের বর্ণনা নিয়ে আপত্তি জানিয়েছেন। গ্রিক সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, গ্রিসকে কোনো ধরনের হুমকি দেওয়া হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মার্চে এথেন্সে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক নৈশভোজে গ্রিসের জ্বালানিমন্ত্রী স্তাভরোস পাপাস্তাভরুর সঙ্গে গিলফয়েলের তর্ক হয়। ওই সময় রোমানিয়া সরকারের পতনের প্রসঙ্গ উঠলে গিলফয়েল নাকি বলেন, ‘আমরা যে কোনো দেশের সঙ্গে এমনটা করতে পারি। এখানেও করতে পারি।’

জবাবে পাপাস্তাভরু বলেন, গ্রিসের সরকার জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্র চাইলেই সেই সরকারকে সরিয়ে দিতে পারে না বলে জানায় ওয়াল স্ট্রিট জার্নাল।

তবে গ্রিক সরকারের কর্মকর্তারা পরে দাবি করেন, ওই অনুষ্ঠানে গ্রিসকে কোনো হুমকি দেওয়া হয়নি। গ্রিক সংবাদমাধ্যম কাথিমেরিনিকে দেশটির ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক কনস্তান্তিনোস কিরিয়াকাকিস বলেন, তিনি সেখানে উপস্থিত ছিলেন। তার ভাষ্য, ‘আমি ঠিক সেখানেই ছিলাম। গ্রিসকে কোনো হুমকি দেওয়া হয়নি।’

সরকারের মুখপাত্র পাভলস মারিনাকিসও বলেন, গ্রিক সরকারকে হুমকি দেওয়ার কোনো বিষয়ই ছিল না। এমন কিছু হলে তা গ্রহণযোগ্য হতো না বলেও মন্তব্য করেন তিনি।

গিলফয়েলের আইনজীবী ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে ওই কথোপকথনের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তা নিয়ে আপত্তি জানিয়েছেন। এ বিষয়ে হোয়াইট হাউসের মন্তব্য জানতে চাওয়া হয়েছে।

গ্রিসের জ্বালানিমন্ত্রী স্তাভরোস পাপাস্তাভরুসহ ও রাজনীতিবিদদের সাথে কিম্বার্লি গিলফয়েল

গ্রিসে এই ধরনের মন্তব্যের অভিযোগ বিশেষভাবে সংবেদনশীল। কারণ ২০১৫ সালে দেশটি ভয়াবহ ঋণ সংকটের মুখে পড়ে। কয়েক বছর ধরে চলা অর্থনৈতিক মন্দার মধ্যে দেশটির অর্থনীতি কার্যত ধসের মুখে পড়েছিল।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নপন্থী রোমানিয়ার সরকার মে মাসে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী ইলিয়ে বোলজানের সরকারকে সরিয়ে দেওয়ার পর পতন হয়। ভোটের আগে দেশটির মুদ্রার দাম ইউরোর বিপরীতে রেকর্ড পর্যায়ে নেমে যায়।

২০২৪ সালের ডিসেম্বরে গিলফয়েলকে গ্রিসে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেওয়া হয়। তিনি আইনজীবী হিসেবে কাজ করার পর টেলিভিশন উপস্থাপক হিসেবে ক্যারিয়ার গড়েন। তিনি ফক্স নিউজেও কাজ করেছেন। এছাড়া তিনি একসময় ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে বাগদান করেছিলেন।

মনোনয়ন ঘোষণার সময় গিলফয়েল বলেছিলেন, গ্রিসে জন্ম নেওয়া গণতান্ত্রিক মূল্যবোধ যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাকে প্রভাবিত করেছে। রাষ্ট্রদূত হিসেবে তিনি ট্রাম্প প্রশাসনের নীতি বাস্তবায়ন এবং গ্রিসের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে কাজ করবেন বলেও জানিয়েছিলেন।

Tags: ইলিয়ে বোলজানগ্রিসমার্কিন রাষ্ট্রদূত কিম্বার্লি গিলফয়েলস্তাভরোস পাপাস্তাভরুহুমকি
Previous Post

গাজীপুরে ২ বিদেশি পিস্তলসহ চাঁদাবাজিতে অভিযুক্ত রাসেল রানা গ্রেপ্তার

Next Post

২৮ বছরে চ্যানেল আই: সত্য তথ্য সুন্দর অনুষ্ঠান

Next Post

২৮ বছরে চ্যানেল আই: সত্য তথ্য সুন্দর অনুষ্ঠান

আটাশে চ্যানেল আই: ইমপ্রেসের প্রশংসিত ২৮ সিনেমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT