চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিশ্বমঞ্চে গণতন্ত্রের কথা বলেছেন প্রধানমন্ত্রী’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:58 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং বৈশ্বিক সংকটসহ বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর চার দিনের সফরে জাতিসংঘের কর্মসূচির পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠকসহ মোট ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সালেহ শিবলী বলেন, বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের নাগরিকদের ক্ষমতাহীন রেখে গণতন্ত্র টেকসই হতে পারে না। প্রচলিত ও প্রথাগত রাজনৈতিক চর্চার বাইরে গিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

তিনি বলেন, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনে প্রধানমন্ত্রী বাংলাদেশের বর্তমান বাস্তবতা ও সরকারের অবস্থান তুলে ধরেছেন। বিশ্বমঞ্চে দাঁড়িয়ে দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনায় নাগরিকের অংশগ্রহণের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসংশ্লিষ্ট কর্মসূচি নিয়ে এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছিলেন, চার দিনে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা প্রায় ৮০টি বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এর মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদকেন্দ্রিক আটটি কর্মসূচি, চারটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান এবং ১১টি দ্বিপক্ষীয় বৈঠক ছিল।

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন প্রসঙ্গে সালেহ শিবলী বলেন, গত ১৫ বছরের শাসনের অন্ধকার থেকে বাংলাদেশ এখন আলোর পথে যাত্রা শুরু করেছে। এই পরিবর্তনের সময়ে সবাইকে কিছুটা ধৈর্য ধরতে হবে।

তিনি বলেন, সরকার একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করছে। সরকারের এই অবস্থানকে কেউ দুর্বলতা হিসেবে দেখলে তা ভুল হবে। আইন ও রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি আস্থা রেখে এই পরিবর্তন প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।

সালেহ শিবলী আরও বলেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার যে কথা প্রধানমন্ত্রী দেশে ও বিদেশে বলেছেন, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।

Tags: জাতিসংঘপ্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরসংবাদ সম্মেলনসালেহ শিবলী
Previous Post

সাউথ কোরিয়ায় শি জিনপিংয়ের নামে রেস্তোরাঁয় হামলা, সন্দেহভাজন ৪ চীনা নাগরিক শনাক্ত

Next Post

আইএল টি-টুয়েন্টির নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে ৩ বাংলাদেশি

Next Post

আইএল টি-টুয়েন্টির নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে ৩ বাংলাদেশি

বেতন-সুবিধার দাবিতে উত্তাল ফ্রান্স, শিক্ষার্থীসহ আটক ৪৪০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT