চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যবর্তী নির্বাচনের শেষ ৩২ দিন মাঠে থাকবেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:47 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকান কংগ্রেস প্রার্থীদের পক্ষে শেষ ৩২ দিনের প্রচার সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩ নভেম্বরের নির্বাচনের মাত্র ৩৫ দিন আগে ২৯ সেপ্টেম্বর এই ঘোষণা দেন তিনি।

আজ ৩০ সেপ্টেম্বর বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, তিনি আক্ষরিক অর্থেই ৩২ দিনের সফরে বের হচ্ছেন।  ট্রাম্প বলেন, রিপাবলিকান কংগ্রেস প্রার্থীরা সবাই তাকে তাদের হয়ে প্রচারণায় চান। আমি একজন মানুষ, আর সবাই চায় আমি তাদের হয়ে প্রচারণা চালাই। চলতি সপ্তাহেই টেক্সাস ও ওহাইওসহ কয়েকটি অঙ্গরাজ্যে তার প্রচারণা কর্মসূচি রয়েছে।

হোয়াইট হাউসের বাইরে ট্রাম্প তার দলের নির্বাচনী সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেন। শেষ পর্যায়ে কিছু রিপাবলিকান প্রার্থী তার কাছ থেকে দূরত্ব তৈরি করছেন এমন ইঙ্গিতও তিনি নাকচ করেন। তার পাশে থাকা প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনকে দেখিয়ে ট্রাম্প বলেন, আপনারা সবাই আমাকে ভালোবাসেন এবং আমিও আপনাদের ভালোবাসি।

৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট কংগ্রেসের দুই কক্ষেই রিপাবলিকানরা নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে কি না, তা নির্ধারিত হবে। ডেমোক্র্যাটরা পর্যাপ্ত আসন পেলে ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে আইন প্রণয়ন ও প্রশাসনের ওপর কংগ্রেসের নজরদারিতে তাদের প্রভাব বাড়তে পারে।

চলতি বছরের বেশির ভাগ সময় হোয়াইট হাউসের কর্মসূচিতে পররাষ্ট্রনীতি ও ইরানের সঙ্গে সংঘাত প্রাধান্য পাওয়ায় ট্রাম্পের নির্বাচনী প্রচারণা তার উপদেষ্টাদের প্রাথমিক পরিকল্পনার তুলনায় দেরিতে জোরালো হয়েছে। এখন নির্বাচনের শেষ পর্যায়ে তিনি সরাসরি রিপাবলিকান প্রার্থীদের পক্ষে মাঠে নামছেন।

রিপাবলিকান প্রার্থীদের মধ্যেও ট্রাম্পের সক্রিয় প্রচারণা নিয়ে ভিন্ন অবস্থান দেখা যাচ্ছে। কেউ কেউ তার অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন। আবার কয়েকজন প্রার্থী স্থানীয় ইস্যু ও নিজেদের রাজনৈতিক রেকর্ডকে সামনে রেখে প্রচারণা চালাচ্ছেন।

Tags: ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
Previous Post

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ, কবে কোথায় খেলা

Next Post

এলপি গ্যাসে কৃত্রিম সংকট, বেশি দাম নিলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী

Next Post
ছবি: সংগৃহীত

এলপি গ্যাসে কৃত্রিম সংকট, বেশি দাম নিলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী

মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের ‘আপসনামা’, প্রথম স্ত্রীর জামিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT