চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৭ সালের জন্য সৌদি আরবের অল-ইনক্লুসিভ হজ প্যাকেজ চালু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:43 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

২০২৭ সালের হজ মৌসুম সামনে রেখে বিদেশি হজযাত্রীদের জন্য ‘সর্বসমন্বিত প্যাকেজ’ চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন ব্যবস্থায় হজ এজেন্সিগুলো একটি মাত্র চুক্তির মাধ্যমে হাজিদের আবাসন, পরিবহন, খাবার এবং পবিত্র স্থানগুলোর সেবা নিশ্চিত করতে পারবে।

মন্ত্রণালয় জানিয়েছে, আগে প্রতিটি সেবা প্রদানকারীর সঙ্গে আলাদাভাবে চুক্তি করতে হতো। নতুন ব্যবস্থায় একটি ইলেকট্রনিক আবেদনের মাধ্যমে প্রয়োজনীয় সব সেবা নেওয়া যাবে। এতে প্রক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি চুক্তির আওতাভুক্ত সেবাগুলো সম্পর্কে স্বচ্ছতা বাড়বে।

প্যাকেজের আওতায় মক্কা ও মদিনায় আবাসন, পরিবহন, খাবার এবং পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সেবা রয়েছে। বিভিন্ন দলের হাজিদের প্রয়োজন অনুযায়ী এজেন্সিগুলো অতিরিক্ত ঐচ্ছিক সেবাও যুক্ত করতে পারবে।

এই ব্যবস্থা ‘নুসুক মাসার’ প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে। ২০২৪ সালের জুনে চালু হওয়া এই প্ল্যাটফর্মের মাধ্যমে হাজি, হজ এজেন্সি, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও হাজিদের বিষয়ক দপ্তরগুলোকে ডিজিটালভাবে যুক্ত করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ বলছে, ২০২৭ সালের হজের আগাম প্রস্তুতির অংশ হিসেবে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে। সর্বশেষ হজ মৌসুমে ১৭ লাখ ৭ হাজার ৩০১ জন হজ পালন করেন। এর মধ্যে সৌদি আরবের বাইরে থেকে আসেন ১৫ লাখ ৪৬ হাজার ৬৫৫ জন।

Tags: অল-ইনক্লুসিভসৌদি আরবহজ প্যাকেজ চালু
Previous Post

নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার

Next Post

সুন্দরবনে ২১ জেলে অপহৃত, সন্ধান মেলেনি ৪ দিনেও

Next Post
ছবি: সংগৃহীত।

সুন্দরবনে ২১ জেলে অপহৃত, সন্ধান মেলেনি ৪ দিনেও

ছবি: সংগৃহীত

সাউথ কোরিয়ায় শি জিনপিংয়ের নামে রেস্তোরাঁয় হামলা, সন্দেহভাজন ৪ চীনা নাগরিক শনাক্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT