চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেতন-সুবিধার দাবিতে উত্তাল ফ্রান্স, শিক্ষার্থীসহ আটক ৪৪০

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:00 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

বেতন বৃদ্ধি ও কর্মপরিবেশের উন্নতির দাবিতে ফ্রান্সজুড়ে ধর্মঘট ও বিক্ষোভ করেছেন হাজার হাজার সরকারি কর্মচারী। একই দিনে শিক্ষাপ্রতিষ্ঠানের নানা সংকটের প্রতিবাদে শত শত স্কুলে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৫৮ জন আহত হয়েছেন। এই ঘটনায় ৪৪০ জনকে আটক করা হয়েছে।

আজ ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, দেশটির বিভিন্ন শহরে শিক্ষক, দমকলকর্মী, স্বাস্থ্যকর্মীসহ সরকারি কর্মচারীরা একদিনের ধর্মঘট পালন করেন। ট্রেড ইউনিয়নগুলোর দাবি, এতে প্রায় ৩ লাখ মানুষ অংশ নেন। তবে পুলিশের হিসাবে, শুধু রাজধানী প্যারিসেই বিক্ষোভে অংশ নেন প্রায় ৩০ হাজার মানুষ।

বিক্ষোভকারীরা বেতন বৃদ্ধির পাশাপাশি কর্মপরিবেশের উন্নয়ন এবং সরকারের প্রস্তাবিত বাজেট কাটছাঁটের পরিকল্পনা বাতিলের দাবি জানান। ইউনিয়নগুলোর অভিযোগ, ২০২৭ সালে সরকারি কর্মচারীদের মূল বেতন না বাড়িয়ে সরকার প্রায় ২ বিলিয়ন ইউরো সাশ্রয়ের পরিকল্পনা করছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে টানা চতুর্থ বছর সরকারি কর্মচারীদের বেতন স্থগিত থাকবে। প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর মেয়াদে এটি হবে অষ্টমবারের মতো বেতন বৃদ্ধিতে স্থবিরতা।

ইউনিয়নগুলোর দাবি, দীর্ঘদিনের এই স্থবিরতার কারণে কর্মীদের ক্রয়ক্ষমতা দুই অঙ্কের হারে কমেছে। এ অবস্থায় তারা ৬ শতাংশ বেতন বৃদ্ধির দাবি জানিয়েছেন। জেনারেল কনফেডারেশন অব লেবারের (সিজিটি) সাধারণ সম্পাদক সোফি বিনেট বিক্ষোভকে সরকারের জন্য ‘রেড অ্যালার্ট’ বা চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন। আল জাজিরাকে তিনি বলেন, এই ক্ষোভ সহজে থামবে না এবং সরকারকে বাজেট পরিকল্পনা পুনর্বিবেচনা করতে হবে। পরবর্তী ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যয় সংকোচনের প্রস্তাব প্রত্যাহারে সরকারকে ৪৮ ঘণ্টার সময়সীমাও দেন তিনি।

ফ্রান্সের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১১ শতাংশের কিছু বেশি শিক্ষক ও স্কুল কর্মচারী ধর্মঘটে অংশ নেন। দেশটির শিক্ষকরা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় গড়ে কম বেতন পান বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যান্য বেসামরিক কর্মচারীদের মধ্যে অংশগ্রহণের হার ছিল ১০ শতাংশের নিচে। হাসপাতালগুলোতে উপস্থিতির হার ছিল আরও কম। ধর্মঘটে অংশ নিলে এক দিনের বেতন কেটে নেওয়ার আশঙ্কাও কর্মসূচিতে অংশগ্রহণের হার কম থাকার একটি কারণ বলে মনে করা হচ্ছে।

দমকলকর্মীরাও বিক্ষোভে অংশ নেন। চলতি গ্রীষ্মে ভয়াবহ দাবানল মোকাবিলায় প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি তাদের কর্মপরিবেশের সংকটকে সামনে এনেছে বলে জানান তারা। এদিকে ধর্মঘটের কারণে কয়েকটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হতে পারে বলে আগেই সতর্ক করেছিল দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

Tags: পুলিশফ্রান্সবেতন
Previous Post

আইএল টি-টুয়েন্টির নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে ৩ বাংলাদেশি

Next Post

ভিউয়ের জন্য নেগেটিভ প্রশ্নে মানুষকে বিব্রত করি না: মৌসুমী মৌ

Next Post

ভিউয়ের জন্য নেগেটিভ প্রশ্নে মানুষকে বিব্রত করি না: মৌসুমী মৌ

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ, কবে কোথায় খেলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT