চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:19 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে ১০১ বছর বয়সী মাহাথিরকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এর একদিন আগে সোমবার তার স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা যান। তার বয়স হয়েছিল ১০০ বছর। প্রায় সাত দশকের দাম্পত্য জীবনে তাদের সাত সন্তান রয়েছে।

মাহাথিরের সহকারী সুফি ইউসুফ এএফপিকে জানান, স্ত্রীর মৃত্যুর পর মাহাথির পর্যাপ্ত বিশ্রাম নিতে পারেননি এবং ক্লান্ত হয়ে পড়েন। বুধবার এক বার্তায় তিনি বলেন, মাহাথিরের অবস্থা এখন স্থিতিশীল। মানসিক চাপ, গরম আবহাওয়া ও বিশ্রামের অভাবে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন।

তবে ঠিক কী কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

চিকিৎসক সিতি হাসমাহ জনস্বাস্থ্য নিয়ে কাজ করেছেন। অন্যদিকে মাহাথির সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। হৃদরোগের কারণে তার বাইপাস সার্জারিও হয়েছিল।

মালয়েশিয়ার সবচেয়ে প্রবীণ এই নেতা দুই দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রথম দফায় এবং ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত দ্বিতীয় দফায় তিনি দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।

Tags: চিকিৎসকপ্রধানমন্ত্রীর দায়িত্বমালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী
Previous Post

‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ চূড়ান্ত হয়নি’

Next Post

চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

Next Post
ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ (সংগৃহীত)।

চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

রাড্ডা ভাঙার ঘটনায় এমপির বিরুদ্ধে তদন্ত, অপরাধে ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT