চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমআরভি সার্ভারে ত্রুটি, বিদেশি মিশনে ভিসা সেবা ব্যাহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:24 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকায় অবস্থিত এমআরভির কেন্দ্রীয় সার্ভারে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এতে বিদেশে থাকা বাংলাদেশের বিভিন্ন মিশনে ভিসা ও নো-ভিসা সেবা সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক ও লিসবন।

ব্যাংকক দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিসা সার্ভারে সাময়িক কারিগরি সমস্যার কারণে আবেদনকারীরা ভিসার আবেদন জমা দেওয়া এবং সংশ্লিষ্ট বিভিন্ন সেবা নিতে সমস্যায় পড়তে পারেন।

সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কারিগরি দল কাজ করছে বলে জানিয়েছে দূতাবাস। সার্ভার পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত আবেদনকারীদের সাময়িক অসুবিধার বিষয়টি বিবেচনায় রাখার অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া যেসব ভ্রমণ পরিকল্পনা ভিসা প্রক্রিয়ার ওপর নির্ভরশীল, সেগুলো সম্ভব হলে আপাতত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ব্যাংকক মিশন।

অন্যদিকে লিসবন দূতাবাস জানিয়েছে, ঢাকায় থাকা এমআরভির কেন্দ্রীয় সার্ভার অচল হয়ে পড়ায় তাদের ভিসা ও নো-ভিসা সেবা দিতে সমস্যা হচ্ছে।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় সার্ভার দ্রুত সচল করতে কারিগরি দল কাজ করছে। সার্ভার চালু হওয়ার পর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে ইতিবাচক সংকেত পাওয়া গেলে পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে সেবা স্বাভাবিক হওয়ার বিষয়টি জানানো হবে।

সাময়িক এই সমস্যার কারণে আবেদনকারীদের কাছে দুঃখ প্রকাশ করেছে ব্যাংকক ও লিসবন দূতাবাস। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত সবার ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে দুই মিশন।

Tags: এমআরভি সার্ভারত্রুটিভিসা সেবা ব্যাহত
Previous Post

দেশে খাদ্য অপচয় জনপ্রতি ৮২ কেজি

Next Post

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শতভাগ শুল্কছাড়

Next Post

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শতভাগ শুল্কছাড়

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের তারিখ এখনও চূড়ান্ত হয়নি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT