চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবুধাবিতে নেতানিয়াহুর সফরের কথা নিশ্চিত করল সংযুক্ত আরব আমিরাত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:13 পূর্বাহ্ন 29, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাত সফর করে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন। সোমবার সফরটির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম। 

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রোববার আবুধাবিতে গোপনে এ সফর করেন নেতানিয়াহু। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং তা আরও জোরদার ও উন্নয়নের উপায় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ওয়াম। ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে ইরান নিয়েও আলোচনা হয়েছে।

আগামী অক্টোবরে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচন হওয়ার কথা। এর প্রায় এক মাস আগে নেতানিয়াহুর এই সফর এমন সময়ে হলো, যখন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে তাকে সতর্ক করা হয়েছিল কি না, তা নিয়ে ইসরায়েলে নতুন করে বিতর্ক চলছে।

সম্প্রতি ইসরায়েলি সংবাদপত্র হারেৎসের এক প্রতিবেদনে দাবি করা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার প্রায় ১০ দিন আগে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছিলেন। ওই কথোপকথনে তৎকালীন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার বড় ধরনের একটি হামলার প্রস্তুতি নিচ্ছেন বলে সতর্ক করা হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়। হারেৎসের প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে আমিরাত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেতকেও সতর্ক করেছিল।

তবে নেতানিয়াহুর কার্যালয় এ দাবি অস্বীকার করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আমিরাতের পক্ষ থেকে ৭ অক্টোবরের হামলা নিয়ে নেতানিয়াহুকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। নেতানিয়াহু হারেৎসের প্রতিবেদনকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে সংবাদপত্রটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ‘আব্রাহাম অ্যাকর্ডস’ স্বাক্ষরের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত। এরপর দুই দেশের সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ হয়েছে।

এদিকে নেতানিয়াহুর এবারের সফরের খবর প্রথম প্রকাশ করে ইসরায়েলের চ্যানেল ১২। পরে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত জানায়, সফরের খবর প্রকাশের ঘটনায় তারা সামরিক সেন্সরের কাছে অভিযোগ করেছে। তাদের দাবি, এ ধরনের প্রতিবেদন প্রধানমন্ত্রীর নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে এবং গোয়েন্দা সংস্থার কার্যক্রমের পদ্ধতি প্রকাশ করতে পারে।

নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, আমিরাতের প্রেসিডেন্টের আমন্ত্রণেই এই সফর হয়েছে। দুই দেশের সম্পর্ক আরও জোরদার করা এবং আঞ্চলিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনাই সফরের মূল বিষয় ছিল বলে জানিয়েছে ইসরায়েলি পক্ষ।

Tags: আবুধাবিইসরায়েলইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুপ্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানসংযুক্ত আরব আমিরাত
Previous Post

পাবলিক শেয়ারহোল্ডিং নিয়ম লঙ্ঘনের অভিযোগ থেকে আদানি গ্রুপকে অব্যাহতি

Next Post

ন্যাশনাল ব্যাংকের ৪ গ্রাহকের টাকা তোলার ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

Next Post
ছবি: সংগৃহীত।

ন্যাশনাল ব্যাংকের ৪ গ্রাহকের টাকা তোলার ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

ছবি: সংগৃহীত

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT