চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচের মাঝেও হরেক কায়দায় ইসরায়েলের প্রতি প্রতিবাদ আয়ারল্যান্ডের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:40 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

উয়েফা নেশনস লিগে গতরাতে ইসরায়েলকে ৩-০ গোলে হারিয়েছে আয়ারল্যান্ড। আইরিশরা ম্যাচটি শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ রাখেনি। ঠাণ্ডা মাথায় ইসরায়েলের প্রতি বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছে। প্রথমে বলেছিল তাদের বিপক্ষে খেলবে না, পরে আয়ারল্যান্ড খেলোয়াড়রা ভোটাভুটির আয়োজন করে ম্যাচ খেলার নিদ্ধান্ত নিয়ে কালো আর্মব্যান্ড পরে খেলেছে। ম্যাচের আগে-মাঝে ঘটিয়েছে বেশ কিছু প্রতিবাদী বিষয়। যেগুলো তারা গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ও নিহতদের স্মরণে করেছে।

ম্যাচের আগে কোন দলের জাতীয় সংগীত বাজলে সাধারণত প্রতিপক্ষ দলও সেটিকে সম্মান জানিয়ে সোজা দাঁড়িয়ে থাকে। এখানে ঘটেছে অন্যরকম, ইসরায়েলের জাতীয় সংগীতের সময় সম্মান জানায়নি আয়ারল্যান্ড। সেসময় দলটির প্রতিটি খেলোয়াড় মাথা নিচু করে ঘাসের দিকে তাকিয়ে ছিলেন। মূলত সবসময় তারা গাজাবাসীকে স্মরণে ব্যস্ত ছিলেন।

ইসরায়েলের জাতীয় সংগীতের সময় আয়ারল্যান্ডের খেলোয়াড় এবং কোচিং স্টাফ

পরে টসের সময় আইরিশ অধিনায়ক ডারা ও’শিয়াও মাঠের মাঝখানে এগিয়ে যান, তখনও তার হাত শক্ত করে পিঠের পেছনে ধরা ছিল। পরে রেফারিদের সঙ্গে হাত মেলালেও ইসরায়েল অধিনায়ক ম্যানর সলোমনের সঙ্গে তিনি হাত মেলাননি। ম্যাচের পরও আয়ারল্যান্ডের কোন খেলোয়াড় ইসরায়েলের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি বা কোন সৌজন্য বিনিময় করেননি।

আইরিশ অধিনায়ক ডারা ও’শিয়া ইসরায়েল অধিনায়ক ম্যানর সলোমনের সঙ্গে হাত না মিলিয়ে চলে যাচ্ছেন

আইরিশ গোলরক্ষক গ্যাভিন বাজুনু ইসরায়েলের বিপক্ষে আয়ারল্যান্ডের দুই ম্যাচই বর্জন করার সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, নিরীহ মানুষ হত্যা করা অন্যায়। আয়ারল্যান্ডের কোচ হেইমির হ্যালগ্রিমসন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেছেন, ‘খেলে আমরা কিছু লোককে অসন্তুষ্ট করছি। আবার খেলে আমরা অন্যদের খুশিও করছি। তার মনে হল, জয় সম্ভবত সবাইকে খুশি করে। কিন্তু আমরা ম্যাচটি খেলেছি বলে কিছু মানুষ ক্ষুব্ধ থাকবেন।’

ম্যাচ ইসরায়েলের হোম খেলা হলেও আয়োজন করা হয়েছিল হাঙ্গেরিতে। যেখানে কোন আইরিশ সমর্থকের উপস্থিতি ছিল না। কারণ ইসরায়েলি ফুটবল ফেডারেশনের মাধ্যমে টিকিট পাওয়া আয়ারল্যান্ডের সমর্থকদের সেই টিকিটগুলো বাতিল করা হয়েছিল।

ম্যাচে ১৩ মিনিটে আয়ারল্যান্ডকে লিড এনে দেন ট্রয় প্যারট। ১৬ মিনিটে ব্যবধান দিগুণ করেন অ্যাডাম আইডাহ। ২৫ মিনিটে তৃতীয় গোলটি করেন জ্যাক ময়লান। শেষ গোলটি উদযাপন করতে ময়লান প্রথমে কালো আর্মব্যান্ডে চুমু দেন এবং সেটি উপরে তোলেন, এরপর আবার সেটিতে চুমু দেন।

গোলের পর আর্মব্যান্ডে চুমু দেন ও সেটি উপরে তুলে ধরেন ময়লান

ম্যাচটি গড়ানোর আগেও বেশ নাটকীয়তা হয়েছিল। খেলা হওয়া নিয়ে কিছুদিন বিতর্ক-শঙ্কা ছিল। সেটির অবসান ঘটে শনিবার সকালে আয়ারল্যান্ড দলের সদস্যরা দীর্ঘ প্রায় চার ঘণ্টা আলোচনার পর। দুপুরের খাবারের সময় ভোটাভুটিতেও অংশ নেন তারা। বিকেলে সংবাদ সম্মেলনে ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের মুখপাত্র জানান, ভোটে ‘উল্লেখযোগ্য সংখ্যক’ খেলোয়াড় ম্যাচ খেলার পক্ষে মত দিয়েছেন।

দেশটির ফুটবল সংস্থার সিইও ডেভিড কাউরেল জানান, গাজা সংঘাতে নিহত সকল প্রাণের স্মরণে কালো আর্মব্যান্ড পরে নামবেন আয়ারল্যান্ড খেলোয়াড়রা। ম্যাচে সেটি করেছেন তারা।

আয়ারল্যান্ডের রায়ান ম্যানিংয়ের হাতে কালো আর্মব্যান্ড

অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার আইরিশ খেলোয়াড়দের কালো আর্মব্যান্ডকে জিহাদবাদের কালো পতাকার সাথে তুলনা করেছেন। ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে, ১৯৩৯ সালে জার্মানির ব্রেমেনে অনুষ্ঠিত স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আইরিশ জাতীয় দল নাৎসি স্যালুট দিচ্ছে।

গিদিওন লিখেছেন, ‘সেসময় তারা নাৎসি স্যালুট দিয়েছিল। আর এবার তারা ফিলিস্তিনি সন্ত্রাসবাদের পক্ষে দাঁড়িয়েছে। রাতে আইরিশ খেলোয়াড়রা যে কালো আর্মব্যান্ড পরবে, তাতে আসলে জিহাদবাদের কালো পতাকা উড়ছে।’

Tags: আয়ারল্যান্ডইসরায়েলনেশনস লিগলিড স্পোর্টসহাঙ্গেরি
Previous Post

মিরপুরে জুলাই-আগস্টের ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

Next Post

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্কুল শিক্ষক নিহত

Next Post
ছবি: সংগৃহীত।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্কুল শিক্ষক নিহত

ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT