চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রূপালি ইলিশে অবশেষে স্বস্তির ছোঁয়া

মোরশেদ আলম by মোরশেদ আলম
5:06 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A
ছবি: প্রতিনিধি।

ছবি: প্রতিনিধি।

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

অবশেষে স্বস্তির ছোঁয়া লাগলো চাঁদপুরের প্রমত্তা পদ্মা-মেঘনা পাড়ে। মৌসুমের শেষের দিকে দেশের অন্যতম বড় ইলিশের মোকাম চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে বেড়েছে রূপালি ইলিশের সরবরাহ। অধিকাংশ মাছ আসছে সাগর মোহনা থেকে। গত এক মাসের তুলনায় ঘাটে ইলিশের আমদানি বাড়ায় কর্মব্যস্ততা বেড়েছে মৎস্য ব্যবসায়ী ও শ্রমিকদের। প্রতিদিন কমপক্ষে ১হাজার থেকে দেড় হাজার মণ ইলিশ ইলিশ আমদানি হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, অমাবস্যা ও পূর্ণিমার প্রভাবে জেলের জালে প্রচুর ইলিশ ধরা পড়ায় এখন মুখরিত এই মৎস্যঘাট।

লোকাল ইলিশের আমদানী তুলানামূলক কম। তবে হাতিয়া ও ভোলাসহ অন্যান্য জেলার ইলিশ এই ঘাটে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কিছুটা কমছে।

দাম কিছুটা কমলেও সাধারণ ক্রেতাদের সুর ভিন্ন। দামের যে পতন ঘটেছে, তা এখনও সাধারণ মানুষের নাগালের বেশ বাইরে।

ইলিশ গবেষক ড. আনিছুর রহমান বলেন, অমাবস্যা ও পূর্ণিমার প্রভাবে পদ্মা- মেঘনা নদীতে জেলের জালে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ছে।

মৎস্য বনিক সমিতির সভাপতি মোহাম্মদ মানিক জমাদার বলেন, কিছুদিন আগেও যেখানে প্রতিদিন মাত্র ৫০০ থেকে ৭০০ মণ ইলিশ আসত, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার থেকে দেড় হাজার মণে। তবে সরবরাহ বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে আগামীতে দাম আরও কিছুটা কমতে পারে বলে আশা করেন তিনি।

চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে দেড় কেজি সাইজের ইলিশ মাছের দাম ২ হাজার ৭০০ টাকা প্রতি কেজি। ১ কেজি সাইজ ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকা। ৮০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ ১৮০০ টাকা। ৫০০ থেকে ৭০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২শ’ টাকায়।

Tags: চাঁদপুররূপালি ইলিশস্বস্তির ছোঁয়া
Previous Post

পিবিআইয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ প্রশিক্ষণ শুরু

Next Post

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন সালমান মুক্তাদির

Next Post

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন সালমান মুক্তাদির

ব্লাউজে বড় হরফে লেখা ‘মোটি’, কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন স্বরা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT