রাষ্ট্র বাংলাদেশের যে গল্প তার বড় অংশ লেখা হয় মাঠে-ঘাটে, মাটিতে আর মানুষের ঘামে। চ্যানেল আইয়ের শুরু থেকেই গ্রামীণ জীবন ও কৃষি অর্থনীতিকে টেলিভিশনের মূলধারায় নিয়ে এসেছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। ‘হৃদয়ে মাটি ও মানুষ’সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উঠে এসেছে কৃষকের সাফল্য, সংকট, উদ্ভাবন ও সম্ভাবনার গল্প। নীতিনির্ধারনী মহলে ভূমিকা রেখেছে কৃষি বাজেট। পহেলা অক্টোবর চ্যানেল আইয়ের ২৮ বছরে পদার্পন ঘিরে ধারাবাহিক প্রতিবেদনের ষ্ষ্ঠ পর্বে চ্যানেল আইয়ের পর্দায় মাটি ও মানুষের গল্প জানাচ্ছেন লায়লা নওশিন।









