চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেনারূপেই জিদানের অভিষেক রাঙাল ফ্রান্স, শুধু জয়ের ধারায় ফিরতে পারছে না ইতালি

উয়েফা নেশনস লিগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:48 পূর্বাহ্ন 26, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

টানা তিন বিশ্বকাপের টিকিট কাটতে না পারা চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি এখনও পারছে না জয়ের ধারায় ফিরতে। শুক্রবার রাতে নেশনস লিগে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের কাছে পরাস্ত হয়েছে ২-০ গোলে। অন্যদিকে শক্তিশালী রূপেই ফ্রান্স, তুরস্ককে হারিয়েছে ১-০ গোলে। রোমানিয়ার বিপক্ষে ২-১এ জিতেছে সুইডেন। ইউক্রেনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে হাঙ্গেরি। গোলশূন্য ড্র হয়েছে পোল্যান্ড এবং বসনিয়ার লড়াই।

ঘরের মাঠে হেরেছে ইতালি। একের পর এক বিপর্যয়ের পর দলে নতুন কোচ হয়ে এসেছেন রবার্তো মানচিনি। তার প্রথম ম্যাচে আজ্জুরিদের একই দুর্দশা। ম্যাচের ২০ মিনিটে মিকা গডটসের গোলে লিড পায় বেলজিয়াম। ৬৯ মিনিটে ব্যবধান দিগুণ করেন ডোডি লুকেবাকিও। ম্যাচেজুড়ে বেশ কয়েকবার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা।

অন্যদিকে জিনেদিন জিদানের অধীনে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ফ্রান্স। নিজেকে জানান দিয়েছেন কাইলিয়ান এমবাপে। ৫৪ মিনিটে রিয়াল মাদ্রিদ তারকার গোলে লিড পায় ফরাসিরা। একমাত্র গোলেই জেতে তারা। ম্যাচের ৮৭ মিনিটে উগুরজান চাকির লাল কার্ড দেখলে ১০ জনে পরিণত হয় তুরস্ক।

আরেক ম্যাচে সুইডেনের মাঠে ২০ মিনিটে রোমানিয়ার বিপক্ষে গোল করেন আলেক্সান্ডার ইসাক। ২৯ মিনিটে ডেনিস মানের গোলে সমতায় ফেরে সফরকারীরা। ম্যাচের ৪৩ মিনিটে সুইডিশদের হয়ে জালের দেখা পান ভিক্টর গায়কোরেস। দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হলে ২-১এ জয় নিয়ে মাঠ ছাড়ে সুইডেন।

ঘরের মাঠে ১০ জনের ইউক্রেনের কাছে ১-০তে হেরেছে হাঙ্গেরি। ম্যাচের ৪২ মিনিটে ড্যানিলো সিকান গোল করলে লিড নেয় সফরকারীরা। ম্যাচ শেষ হওয়ার আগমুহূর্তে ৯০ মিনিটের সঙ্গে যোগ করা দ্বিতীয় মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইউক্রেনিয়ান অলেক্সান্ডার নাজারেনকো। অন্য ম্যাচে সমানতালে খেলেও জালের দেখা পায়নি পোল্যান্ড এবং বসনিয়া। পোলিশদের মাঠে গড়ানো ম্যাচ ড্র হয়েছে ০-০তে।

শনিবার রাতে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, প্রতিপক্ষ বিশ্বকাপে তৃতীয় হওয়া ইংল্যান্ড। সুইজারল্যান্ড খেলবে নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে। ম্যাচগুলো বাংলাদেশ সময় শুরু হবে রাত ১২:৪৫ মিনিটে। সন্ধ্যা ৭টায় স্লোভেনিয়ার বিপক্ষে খেলবে স্কটল্যান্ড।

Tags: ইতালিউয়েফা নেশনস লিগফ্রান্সবেলজিয়ামলিড স্পোর্টসসুইডেন
Previous Post

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের প্রস্তাব

Next Post

আমিরুলের জোড়া গোলে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

Next Post

আমিরুলের জোড়া গোলে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

নিরাপত্তা ও গোপনীয়তার মামলায় ফেসবুকের বিরুদ্ধে রায়, টিকটকের সমঝোতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT