চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ম্যায় হু না ২’ কি আসছে? ফারাহ খানের রহস্যময় মন্তব্যে জল্পনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:20 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

মুক্তির দুই দশকেরও বেশি সময় পরও দর্শকের কাছে সমান জনপ্রিয় শাহরুখ খান অভিনীত বলিউডের জনপ্রিয় সিনেমা ‘ম্যায় হু না’। ২০০৪ সালে মুক্তি পাওয়া সিনেমাটির দ্বিতীয় কিস্তি নিয়ে এবার নতুন করে শুরু হয়েছে আলোচনা।

আর সেই জল্পনায় ঘি ঢেলেছে নির্মাতা ফারাহ খানের একটি রহস্যময় মন্তব্য।

বৃহস্পতিবার অভিনেতা অর্জুন কাপুর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ম্যায় হু না’ দেখার একটি ছবি শেয়ার করেন। হোটেলে ওঠার পর টেলিভিশনে হঠাৎ প্রিয় সিনেমাটি দেখতে পেয়ে উচ্ছ্বসিত অর্জুন লেখেন, ‘ডিজিটাল যুগে হোটেলে চেক-ইন করার সময় টিভিতে হঠাৎ নিজের সব সময়ের প্রিয় সিনেমা দেখতে পাওয়ার আনন্দই আলাদা। আমাদের দ্রুত একটি সিক্যুয়েল দরকার।’

পোস্টে ফারাহ খানকে ট্যাগও করেন অর্জুন। জবাবে ফারাহ লেখেন, ‘হাহাহা… যদি কোনো কিছু মন থেকে চাও… অর্জুন, তোমাকে ভালোবাসি।’

ফারাহর এই মন্তব্যের পরই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। কারণ, তার মন্তব্যটি শাহরুখ খানের বহুল পরিচিত সংলাপ ‘আগর কিসি চিজ কো দিল সে মাঙ্গো…’–এর কথা মনে করিয়ে দেয়। সংলাপটি ফারাহ পরিচালিত ২০০৭ সালের সিনেমা ‘ওম শান্তি ওম’-এর।

তবে ‘ম্যায় হু না ২’ নির্মাণের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর আগে ফারাহ খান পরবর্তী সিনেমায় শাহরুখ খানকে নিয়ে কাজ করবেন- এমন খবর ছড়িয়ে পড়ার পরও ‘ম্যায় হু না ২’ নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। তবে সেই সময় সিক্যুয়েলের খবর উড়িয়ে দিয়েছিলেন নির্মাতা।

‘দ্য টাইমস অব ইন্ডিয়া’কে ফারাহ বলেছিলেন, ‘এসব গুঞ্জনে বিশ্বাস করবেন না।’

ফারাহ খান ও শাহরুখ খান একসঙ্গে তিনটি সিনেমায় কাজ করেছেন- ‘ম্যায় হুঁ না’, ‘ওম শান্তি ওম’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’। তাই নতুন করে তাদের জুটি ফিরতে পারে- এমন আলোচনা বলিউডে আগ্রহ তৈরি করেছে।

এর আগে জানুয়ারিতে নির্মাতা জানিয়েছিলেন, আবারও পরিচালনায় ফিরতে চান তিনি। একটি ভ্লগে ফারাহ বলেন, বছরের শেষ দিকে নতুন সিনেমার কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে তার।

২০০৪ সালে মুক্তি পাওয়া ‘ম্যায় হু না’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেন সুস্মিতা সেন, সুনীল শেঠি, অমৃতা রাও ও জায়েদ খান। সিনেমায় মেজর রাম চরিত্রে শাহরুখকে দেখা যায়, যিনি একটি সামরিক মিশনের অংশ হিসেবে কলেজছাত্রের ছদ্মবেশ নেন। এর পাশাপাশি সিনেমায় উঠে আসে পারিবারিক সম্পর্ক এবং তার সৎভাই লক্ষ্মণের সঙ্গে সম্পর্কের গল্প।







Tags: অর্জুনফারাহ খানবলিউডম্যায় হু নাশাহরুখ খান
Previous Post

মেসির পর কে আর্জেন্টিনার অধিনায়ক, জানিয়ে দিলেন স্কালোনি

Next Post

গুলি করার ভঙ্গিতে উদযাপন, লাল কার্ড জুটল ইসরায়েলি খেলোয়াড়ের

Next Post

গুলি করার ভঙ্গিতে উদযাপন, লাল কার্ড জুটল ইসরায়েলি খেলোয়াড়ের

ছবি: সৌদি গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান আল-ফাওজান (সংগৃহীত)।

হুথিদের বিরুদ্ধে যুদ্ধে সেনাদের প্রাণ উৎসর্গের আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT