চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এআই এজেন্টের সরকারি ওয়েবসাইট হ্যাক ‘বিশ্বজুড়ে সতর্কবার্তা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:48 পূর্বাহ্ন 24, সেপ্টেম্বর 2026
in তথ্যপ্রযুক্তি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্টের অনুপ্রবেশের ঘটনায় বিশ্বজুড়ে সতর্কসংকেত বেজে ওঠা উচিত বলে মন্তব্য করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর সিডনি থেকে বিবিসির প্রতিবেদক হ্যারি সেকুলিচের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার একটি সরকারি পোর্টালে এআই এজেন্টের মাধ্যমে চালানো এই অনুপ্রবেশের ঘটনা বিশ্বে এ ধরনের প্রথম প্রকাশ্যে আসা ঘটনা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর সাইবার সিকিউরিটির জ্যেষ্ঠ প্রভাষক ড. হ্যামন্ড পিয়ার্স বিবিসিকে বলেন, এর আগে এআই এজেন্টের ‘বেআইনি বা অনিয়ন্ত্রিত আচরণ’ নিয়ে বিভিন্ন ঘটনা জানা গেলেও সংবেদনশীল সরকারি তথ্যের নাগাল পাওয়ার চেষ্টা করতে গিয়ে কোনো এআই এজেন্টের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঘটনা এবারই প্রথম জানা গেল।

তিনি বলেন, আমি আশা করছি, এ ধরনের হামলা ভবিষ্যতে আরও ঘটবে। এগুলোর মাত্রা ও সংখ্যাও বাড়বে।

সাইবার নিরাপত্তা পেশাজীবীরা বলছেন, এ ঘটনার পর বিশ্বজুড়ে বিষয়টি নিয়ে নতুন করে সতর্ক হওয়া প্রয়োজন। তাদের মতে, এআই এজেন্টের সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তায় নতুন ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে।

এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের চলতি অধিবেশনেও এ সপ্তাহে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা হয়েছে। এআই প্রযুক্তির দ্রুত বিকাশের পাশাপাশি এর নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে নিয়ন্ত্রণ ও নীতিমালা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চলছে।

Tags: অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইটএআইকৃত্রিম বুদ্ধিমত্তা
Previous Post

অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইটে ওপেনএআই এজেন্টের ‘হ্যাকিং’

Next Post

স্লিপার বাসে ভয়াবহ আগুনে ৯ যাত্রীর মৃত্যু

Next Post
ছবি: সংগৃহীত

স্লিপার বাসে ভয়াবহ আগুনে ৯ যাত্রীর মৃত্যু

ছবি: ওয়াশিংটনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার স্ত্রী ও চীনের ফার্স্টলেডি পেং লি ইউয়ানকে উষ্ণ অভ্যর্থনা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী ও মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প (সংগৃহীত)।

শি জিনপিং এর যুক্তরাষ্ট্র সফর সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে: ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT