চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তারা আমাকে শেষ করে দেয়ার চেষ্টা করেছে’— অবসর প্রসঙ্গে বিস্ফোরক রোনালদো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:48 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপের পর ইঙ্গিত দিয়েছিলেন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে যেতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে পর্তুগালের হয়ে ক্যারিয়ার দীর্ঘায়িত করার সিদ্ধান্তই নিয়েছেন সিআর সেভেন। বৃহস্পতিবার লিসবনে ওয়েলসের বিপক্ষে ২৩৪তম আন্তর্জাতিক ম্যাচে নাববেন। কোচ হোর্হে জেসাস নিশ্চিত করেছেন, মহাতারকা নেশনস লিগের ম্যাচে শুরু থেকে খেলবেন। রোনালদোর প্রথম ক্লাব স্পোর্টিংয়ের হোম গ্রাউন্ড হোসে আলভালাদে স্টেডিয়ামে ওয়েলসের বিপক্ষে ম্যাচ মহাতারকার আন্তর্জাতিক বিদায়ের মঞ্চ হতে পারে, এমন ফিসফাসও ছিল। এদিকে ম্যাচের আগেরদিন অবসর প্রসঙ্গে পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী বলেছেন, ‘যখন মনে হবে, আমি এখানে আর কিছুই করছি না, তখন।’ বিশ্বকাপের পর পর্তুগাল ছাড়ার কথা ভেবেছিলেন কিনা, এমন প্রশ্নে ৪২ বর্ষী ফরোয়ার্ড বলেছেন, ‘হ্যাঁ, ভেবেছিলাম। অবশ্যই, সবসময় আমার সিদ্ধান্ত, ভবিষ্যৎ এবং বর্তমান নিয়ে ভাবি। আমি চিন্তাশীল মানুষ। এ কারণেই আমাকে এখন এখানে দেখছেন। এর মানে হল, চালিয়ে যাব। আমাদের সভাপতি ও কোচের সাথে কথা হয়েছে। বিশ্বাস করি, জাতীয় দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে পারব এবং তখনই অবসর নেব, যখন মনে হবে এখানে আমার আর কোন ভূমিকা নেই। শুধু গোলের মাধ্যমে নয়, ফুটবলের বাইরেও জাতীয় দলকে আমার সমর্থন দিতে পারি। এটি একটি নতুন তরুণ প্রজন্ম। আমার কাছে মূল বিষয় হল, মাঠে গোল করতে পারা এবং জিততে সাহায্য করা।’ পর্তুগালের শীর্ষস্থানীয় এক সংবাদপত্র ওয়েলস ম্যাচের আগে পাঠকদের দল বেছে নিতে আমন্ত্রণ জানিয়ে জরিপ করেছে।জরিপে রোনালদো প্রথম একাদশে জায়গা করে নিতে পারেননি। রোনালদো বলেছেন, ‘বাড়িতে বন্ধুদের সাথে প্রায়ই এই কথা বলি। এত বছর ফুটবল খেলছি, কিছু ব্যতিক্রম ছাড়া প্রায় সবখানে সাদরে গৃহীত হয়েছি। আমার মনে হয় পর্তুগিজ ভক্তরা আমাকে পছন্দ করে, কিন্তু এটাও বুঝি কিছু টিভি চ্যানেল আমার সমালোচনা করতে চায়। তারা আমাকে শেষ করে দেয়ার চেষ্টা করেছে, তবে শুধু শটগান দিয়ে। তারা চাইছে যেন আর জাতীয় দলে না আসি, কিন্তু এখনও এখান থেকে সরে যেতে পারি। যাইহোক, আমি এতে অভ্যস্ত। ২০ বছরেরও বেশি ধরে এই কাজ করে আসছি, আমার স্মৃতিগুলো তাদের সাথেই জড়িত যারা আমাকে ভালোবাসে।’

Tags: ক্রিস্টিয়ানো রোনালদোন্যাশনস লিগপর্তুগাললিড স্পোর্টস
Previous Post

‘আমাকে সালমান খানের সঙ্গে দেখা করিয়ে দাও’—মায়ের সেই ইচ্ছা পূরণ হয়নি

Next Post

‘মেসি কাপ’— দেখে নিন কবে, কোথায়, কাদের নিয়ে হবে

Next Post

‘মেসি কাপ’— দেখে নিন কবে, কোথায়, কাদের নিয়ে হবে

সৈয়দ মঞ্জুর এলাহী; ছবি: সংগৃহীত

সৈয়দ মঞ্জুর এলাহীর পথচলা: স্বপ্ন থেকে বিশ্ববাজারে বাংলাদেশের জুতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT