চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণমাধ্যমে অনুসন্ধানী সাংবাদিকতা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:04 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2026
in বাংলাদেশ
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

​অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা।

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বুধবার ( ২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি) আয়োজিত এক আলোচনা সভায় তারা এ আহ্বান জানান।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক হুইপ ও সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার এমপি বলেন, অপরাধ ও দুর্নীতি দমনে জনসচেতনতা তৈরির বিকল্প নেই। এ ক্ষেত্রে গণমাধ্যমকে মূল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, “আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশকে সব ধরনের দুর্নীতি থেকে মুক্ত রাখতে হবে। ভবিষ্যতে যেন দেশে আর কোনো ‘আয়নাঘর’ তৈরি না হতে পারে, সে বিষয়ে সবাইকে সচেতন ও সোচ্চার থাকতে হবে।”

​বিসিআরসির সহসভাপতি ও দৈনিক ভোরের সম্পাদক এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন বলেন, অপরাধ ও দুর্নীতি দমনে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর কড়া হুঁশিয়ারি অনুযায়ী দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।

​আলোচনায় অংশ নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক প্রধান প্রকৌশলী মো. মতিউর রহমান বলেন, শুধু আইন প্রয়োগ করে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন সচেতন নাগরিক সমাজ ও দায়িত্বশীল প্রতিষ্ঠান। বাস্তব চিত্র তুলে ধরে জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

​ব্যবসায়ী নেতা ও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক এম জি আর নাসির মজুমদার বলেন, দুর্নীতি দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। এ জন্য ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি ও নৈতিকতার চর্চা বাড়ানোর পাশাপাশি স্বাধীন গণমাধ্যমের ভূমিকা প্রয়োজন।
​
রাজনীতিবিদ ও আমলাতন্ত্রের ইতিবাচক পরিবর্তনের ওপর জোর দিয়ে রাওয়া (RAOWA) ক্লাবের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম এ হক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা দেশের পরিবর্তন, রাজনৈতিক নেতাদের পরিবর্তন ও আমলাতান্ত্রিক অবক্ষয় রোধ চেয়েছিলাম, কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো আসেনি। সংসদের ৩০০ জন সংসদ সদস্য যদি তাদের নীতি-নৈতিকতা পরিবর্তন করেন এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেন, তবেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব।”

​অনুষ্ঠানে পেশাগত নীতিমালার প্রতি জোর দিয়ে বাসস-এর নিউজ এডিটর আব্দুল বাতেন বলেন, সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, নিরপেক্ষতা এবং পেশাগত সততা বজায় রাখা আবশ্যক।

বাংলাভিশনের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল সাংবাদিকদের উদ্দেশে বলেন, সাংবাদিকদের কোনো দল বা বিশেষ গোষ্ঠীর প্রতিনিধি না হয়ে রাষ্ট্রের গণমাধ্যমকর্মী হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
​
অনুষ্ঠানে জাসাসের যুগ্ম আহ্বায়ক খালেদ এনাম মুন্না বলেন, বিগত সরকার যে অপরাধ ও দুর্নীতির শিকড় গেড়ে গেছে, বর্তমান প্রধানমন্ত্রী তা নির্মূলে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অন্যদিকে, শিশু সাহিত্যিক সোনিয়া হোসেন ভবিষ্যৎ প্রজন্মকে অপরাধমুক্ত রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমের সম্মিলিত উদ্যোগে শিশুদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করার ওপর গুরুত্ব দেন।

​আলোচনা সভায় বক্তারা কেবল অপরাধের খবর পরিবেশন না করে অপরাধের মূল কারণ, সামাজিক প্রভাব এবং তা প্রতিরোধের উপায় নিয়ে সচেতনতামূলক প্রতিবেদন প্রকাশের তাগিদ দেন।

একই সঙ্গে অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে দুর্নীতি উন্মোচনের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য ও তথ্য যাচাইয়ের মাধ্যমে বস্তুনিষ্ঠ ও ভারসাম্যপূর্ণ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়।

​সভায় দেশের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tags: অনুসন্ধানী সাংবাদিকতাআমলাতন্ত্রবাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলরাওয়া ক্লাব
Previous Post

ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তার ঘোষণা কানাডার

Next Post

অ্যাপলের সেটেলমেন্টে আইফোন ব্যবহারকারীরা পেতে পারেন ৯৫ ডলার

Next Post
ছবি: সংগৃহীত

অ্যাপলের সেটেলমেন্টে আইফোন ব্যবহারকারীরা পেতে পারেন ৯৫ ডলার

‘শ্রাবণের মেঘগুলো’ গানে ভিডিও করে ভাইরাল সেই বিউটি রাণী জেলার শ্রেষ্ঠ শিক্ষক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT