চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তার ঘোষণা কানাডার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:59 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরের জন্য নতুন করে ১০ কোটি ডলার সহায়তার ঘোষণা দিয়েছে কানাডা। এর মধ্যে ৮ কোটি ডলার মানবিক সহায়তা এবং বাকি ২ কোটি ডলার উন্নয়ন ও নিরাপত্তা কার্যক্রমে ব্যয় করা হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই সহায়তার ঘোষণা দেন।

কার্নি বলেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা ধরে রাখার লক্ষ্যেই এই সহায়তা দেওয়া হচ্ছে। গাজায় ফিলিস্তিনিরা ব্যাপক মানবিক সংকটের মধ্যে রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে ইসরায়েলিরা হামাস এবং ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলোর কাছ থেকে অস্তিত্বগত হুমকির মুখে রয়েছে বলে মন্তব্য করেন কানাডার প্রধানমন্ত্রী।

কানাডার নতুন সহায়তার একটি অংশ পশ্চিম তীরে নিরাপত্তা কার্যক্রমে ব্যয় হবে। এর মধ্যে পশ্চিম তীরে পুলিশ সদস্যদের প্রশিক্ষণের জন্য চলমান একটি বহুবর্ষী প্রকল্পে অতিরিক্ত অর্থ দেওয়া হবে।

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য কানাডা ৬০ কোটি ডলারের বেশি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

এদিকে চলতি সপ্তাহে কানাডার পার্লামেন্টে উপস্থাপিত নতুন নথিতে ইসরায়েলি সামরিক বাহিনী ও বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডে কানাডার অর্থায়নে পরিচালিত বেশ কয়েকটি ত্রাণ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য উঠে এসেছে।

চলতি মাসের শুরুতে ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে যৌথভাবে পশ্চিম তীরের ইসরায়েলি বসতিগুলো থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করার ঘোষণা দেয় কানাডা। বসতি স্থাপনকারীদের সহিংসতাকে এ সিদ্ধান্তের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কার্নি পশ্চিম তীরে ইসরায়েলের প্রস্তাবিত ই১ বসতি স্থাপনেরও সমালোচনা করেন। সমালোচকদের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিম তীর দুই ভাগে বিভক্ত হওয়ার ঝুঁকি তৈরি হবে।

কার্নি বলেন, ফিলিস্তিনিদের জন্য কানাডার এসব পদক্ষেপের লক্ষ্য হলো দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা ধরে রাখা।

Tags: কানাডার প্রধানমন্ত্রীঘোষণামানবিক সহায়তামার্ক কার্নি
Previous Post

নঈম নিজাম ও ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের দুই মামলা অনুমোদন

Next Post

গণমাধ্যমে অনুসন্ধানী সাংবাদিকতা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান

Next Post

গণমাধ্যমে অনুসন্ধানী সাংবাদিকতা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান

ছবি: সংগৃহীত

অ্যাপলের সেটেলমেন্টে আইফোন ব্যবহারকারীরা পেতে পারেন ৯৫ ডলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT