চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজেলচালিত বাস-মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ

প্রজ্ঞাপন জারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:39 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2026
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে ডিজেলচালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এই আদেশ জারি করা হয়।

বুধবার ২৩ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

‘সড়ক পরিবহণ আইন, ২০১৮’-এর ৩৪(২) ধারায় দেওয়া ক্ষমতাবলে সরকার জ্বালানি তেলের দাম ও বর্তমান পরিচালনা ব্যয় বিবেচনায় নিয়ে নতুন ভাড়ার হার নির্ধারণ করেছে।

জনস্বার্থে জারিকৃত এই পুনঃনির্ধারিত ভাড়া গত ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে।

সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী ভাড়ার নতুন হার ঢাকা ও চট্টগ্রাম মহানগরী: মহানগরীতে চলাচলকারী বাসের ক্ষেত্রে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটার ভাড়া ২ দশমিক ৫৩ টাকার স্থলে ২ দশমিক ৭০ টাকা করা হয়েছে।

দূরপাল্লা ও আন্তঃজেলা রুট: আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ দশমিক ২৩ টাকা থেকে বাড়িয়ে ২ দশমিক ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মহানগরীর মিনিবাস ও ডিটিসিএ এলাকা: ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন ছয় জেলায় (ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী ও মানিকগঞ্জ) চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ দশমিক ৪৩ টাকার স্থলে ২ দশমিক ৬০ টাকা করা হয়েছে।

সর্বনিম্ন ভাড়া: ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া অপরিবর্তিত রেখে যথাক্রমে ১০ টাকা এবং ৮ টাকা বহাল রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে, এই ভাড়ার হার কেবল ডিজেলচালিত যানবাহনের জন্য প্রযোজ্য হবে; সিএনজি বা গ্যাসচালিত বাসের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। একই সাথে বাস ও মিনিবাসের ভেতরের দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার তালিকা আবশ্যিকভাবে টাঙিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া, আরামদায়ক ভ্রমণের জন্য বিআরটিএ-এর অনুমোদনে বাসের আসন সংখ্যা কমিয়ে পুনর্বিন্যাস করা হলে আনুপাতিক হারে ভাড়া সমন্বয়ের সুযোগ রাখা হয়েছে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট রুট পারমিট প্রদানকারী কর্তৃপক্ষ বা পরিবহন কমিটির কাছ থেকে আনুপাতিক ভাড়ার হার পূর্ব অনুমোদন করিয়ে নিতে হবে। ডিজেলচালিত বাসের ভাড়া সংক্রান্ত পূর্বের সকল প্রজ্ঞাপন রহিত করা হয়েছে।

Tags: জ্বালানি তেলমূল্য বৃদ্ধি
Previous Post

স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা লাগবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

Next Post

ইরানকে পাশ কাটিয়ে তেল পরিবহনে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ করিডরের পক্ষে ট্রাম্প

Next Post
ছবি: সংগৃহীত

ইরানকে পাশ কাটিয়ে তেল পরিবহনে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ করিডরের পক্ষে ট্রাম্প

ক্লাব-রেফারি নয়, এবার লা লিগার সঙ্গেই লড়াই লেগে গেল রিয়ালের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT