প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী পর্বে যোগদানসহ নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় ব্রিফিংটি শুরু হয়।
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ৮২০ সেকেন্ড অ্যাভিনিউয়ের ডিপ্লোম্যাট সেন্টারের চতুর্থ তলায় এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। সফরের প্রথম দিনে তাঁর অংশগ্রহণ করা বিভিন্ন কর্মসূচি ও বৈঠকের বিষয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের অবহিত করা হয়।









