চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপেক্ষার অবসান, ফ্রান্সের ডাগআউটে জিদান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:22 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

ফ্রান্সের জার্সিতে বিশ্বকাপ জয়ের স্মৃতি, রিয়াল মাদ্রিদের ডাগআউটে দাঁড়িয়ে ইউরোপ সেরা হওয়ার গৌরব-জিনেদিন জিদানের ক্যারিয়ারে সাফল্যের কমতি নেই। এবার সেই সাফল্যের মুকুটে যোগ হতে যাচ্ছে আরেকটি অধ্যায়। দীর্ঘ অপেক্ষার পর ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে দেশটির কিংবদন্তি ফুটবলারের।

দিদিয়ের দেশমের ১৪ বছরের অধ্যায়ের পর ফ্রান্সের দায়িত্ব পেয়েছেন জিদান। শুক্রবার নেশন্স লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তার নতুন পথচলা।

জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্নে চার-পাঁচ বছর অপেক্ষা করেছেন জিদান। গত জুলাইয়ে সেই কাঙ্ক্ষিত দায়িত্ব পাওয়ার পর নিজের উচ্ছ্বাসও ধরে রাখতে পারেননি ৫৪ বর্ষী কিংবদন্তি। দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন, ‘আমি এই দিনের জন্য চার-পাঁচ বছর অপেক্ষা করেছি। আমি আবেগে ভাসছি, সত্যিই রোমাঞ্চিত। আমি খুশি। এটা আমার জন্য বড় ব্যাপার।’

ফ্রান্সের ফুটবল ইতিহাসে জিদানের অবস্থান আলাদা। মিশেল প্লাতিনির সঙ্গে একই কাতারে উচ্চারিত হয় তার নাম। ১৯৯৮ সালে নিজেদের মাটিতে প্রথমবার বিশ্বকাপ জেতা ফ্রান্স দলের অন্যতম প্রধান তারকা ছিলেন তিনি। দুই বছর পর ২০০০ সালে ইউরো জয়ের পথেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন বর্তমান সাবেক কোচ দেশম। তবে মাঠে দলের সাফল্যের অন্যতম চালিকাশক্তি ছিলেন জিদান। বলের ওপর অসাধারণ নিয়ন্ত্রণ, সৃজনশীলতা, ম্যাচের গতি বদলে দেওয়ার ক্ষমতা এবং প্রয়োজনে কঠিন হয়ে ওঠার মানসিকতা তাকে করে তুলেছিল অনন্য।

জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচটিও তাই ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা। ২০০৬ বিশ্বকাপের ফাইনালে বার্লিনে ইতালির বিপক্ষে মার্কো মাতেরাজ্জিকে মাথা দিয়ে আঘাত করে লাল কার্ড দেখেছিলেন জিদান। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে ইতালির কাছে হেরে বিশ্বকাপ হাতছাড়া হয় ফ্রান্সের। ওই ম্যাচই ছিল জাতীয় দলের হয়ে জিদানের ১০৮তম ও শেষ উপস্থিতি।

২৪ বছর বয়সে ফ্রান্স ছেড়ে ক্লাব ফুটবলে বিদেশযাত্রা করেছিলেন তিনি। বোর্দো থেকে যোগ দেন ইতালির জায়ান্ট ক্লাব জুভেন্টাসে। সেখানে পাঁচ বছর কাটিয়ে ২০০১ সালে পাড়ি জমান রিয়াল মাদ্রিদে। স্প্যানিশ ক্লাবটিতে খেলোয়াড় হিসেবে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটানোর পর কোচ হিসেবেও গড়েন অসাধারণ সাফল্যের অধ্যায়।

রিয়ালের কোচ হিসেবে দুই মেয়াদে কাজ করেছেন জিদান। ২০১৬ থেকে ২০১৮ সালে তার অধীনে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল। ২০২১ সালে দ্বিতীয় মেয়াদের দায়িত্ব ছাড়ার পর আর কোনো ক্লাবের ডাগআউটে ফেরেননি তিনি। অপেক্ষা ছিল কেবল একটি ডাকের-ফ্রান্স জাতীয় দলের। অবশেষে সেই ডাক এসেছে।

জিদান দায়িত্ব নেওয়ার পর কাইলিয়ান এমবাপে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘ঘরে স্বাগতম।’ এখন সেই এমবাপেই জিদানের ফ্রান্সের অধিনায়ক। প্রথম স্কোয়াড ঘোষণা করেই নতুন কোচ দিয়েছেন কিছু পরিবর্তনের ইঙ্গিত। দলকে আগের চেয়ে বেশি আক্রমণাত্মক ও উপভোগ্য ফুটবল খেলাতে চান তিনি।

জিদান বলেছেন, ‘আপনারা দেখতে পাবেন, আমি ফুটবলকে কীভাবে দেখি। ভালো ফুটবল খেলাটাই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়। দলের মধ্যে সবসময় ভারসাম্য থাকবে। তবে আমি চাই আমরা খেলি। আর আমার মনে হয়, সেটা করার মতো দল আমাদের আছে।’

নতুন যুগের শুরুতে জিদানের হাতে থাকছেন দলের বেশ কয়েকজন বড় তারকা। এমবাপে, মাইকেল ওলিসে ও গত বছরের ব্যালন ডি’অরজয়ী উসমান ডেম্বেলে রয়েছেন প্রথম স্কোয়াডে। অধিনায়ক হিসেবে এমবাপের ওপরই আস্থা রেখেছেন নতুন কোচ।

চোটের কারণে অবশ্য আর্সেনালের উইলিয়াম সালিবা ও রিয়াল মাদ্রিদের অরেলিয়া শুয়ামেনি এই দফায় নেই। স্কোয়াডে জায়গা পেয়েছেন কয়েকজন নতুন মুখ। লিভারপুলের হয়ে মৌসুমের শুরুতে নজর কাড়া সেন্টারব্যাক জেরেমি জাকে, কোমোর মিডফিল্ডার লুকা দ্য কুনহা এবং গত মৌসুমে লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা রেনের স্ট্রাইকার এস্টোবান লেপল ডাক পেয়েছেন।

জিদানের কোচিং স্টাফেও রয়েছে পরিচিত মুখ। রিয়ালে তার সঙ্গে কাজ করা ডেভিড বেটোনি থাকছেন সহকারী হিসেবে। গোলরক্ষক কোচের দায়িত্ব পেয়েছেন জিদানের ১৯৯৮ বিশ্বকাপজয়ী সতীর্থ ফ্যাবিয়ান বার্টেজ।

নতুন দায়িত্বে জিদানের বড় লক্ষ্য অবশ্য সামনে আরও দূরে। ২০২৮ সালের ইউরো হবে তার প্রথম বড় টুর্নামেন্ট, এরপর ২০৩০ বিশ্বকাপ। তবে আপাতত সেসব নিয়ে ভাবার সময় নেই। শুরুটা নেশন্স লিগ দিয়ে, আর প্রথম পরীক্ষাতেই অপেক্ষা করছে তুরস্ক।

তুরস্কের পর বেলজিয়ামের মাঠে খেলবে ফ্রান্স। এরপর ২ অক্টোবর স্তাদিও দ্য ফ্রান্সে ইতালির বিপক্ষে ঘরের মাঠে প্রথম ম্যাচে ডাগআউটে দাঁড়াবেন জিদান।

Tags: এমবাপেজিদানতুরস্কফ্রান্সলিড স্পোর্টস
Previous Post

‘রিফাত ভাই একা নন’- পাশে চঞ্চল চৌধুরী

Next Post

১০ বছর পর ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ শিল্পীর অ্যালবাম

Next Post

১০ বছর পর ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ শিল্পীর অ্যালবাম

মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে ৫ বিলিয়ন ডলার দিতে চায় ট্রাম্প প্রশাসন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT