সংযুক্ত আরব আমিরাতের শেখ আহমেদ বিন রাশিদ আল মাকতুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, হিজ হাইনেস শেখ আহমেদ বিন রাশিদ আল মাকতুমের মৃত্যুর সংবাদ জেনে আমি গভীরভাবে শোকাহত।

বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে মরহুমের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, মহান আল্লাহ যেন তার বিদেহী আত্মার প্রতি অসীম রহমত বর্ষণ করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন।
প্রধানমন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।









