চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেড সি চলচ্চিত্র উৎসব স্থগিত: হুতিদের আক্রমণের জের, নাকি অন্য কিছু?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:30 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

‘লজিস্টিক জটিলতার’ কারণে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬ বাতিল করেছে সৌদি আরব। ৩ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল উৎসবটির ষষ্ঠ আসর। তবে সেটি পিছিয়ে ২০২৭ সালের চতুর্থ প্রান্তিকে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রেড সি ফিল্ম ফাউন্ডেশন।

বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক পরিসরের এমন একটি বড় আয়োজন সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে প্রয়োজনীয় লজিস্টিক বিষয়গুলোসহ উৎসবের সময় নির্ধারণের বিভিন্ন দিক পর্যালোচনা করেই ষষ্ঠ আসর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আয়োজকরা জানিয়েছে, এমন একটি সময় ও পরিবেশে উৎসব আয়োজন করাই তাদের লক্ষ্য, যাতে রেড সি চলচ্চিত্র উৎসব যে অভিজ্ঞতার জন্য পরিচিত, তা দর্শক, নির্মাতা ও অংশগ্রহণকারীদের সামনে যথাযথভাবে তুলে ধরা যায়।

আয়োজকদের এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনা বেড়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনাও ঘটছে। তবে উৎসব স্থগিতের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতির কোনো যোগসূত্রের কথা জানায়নি ফাউন্ডেশন।

বরং আন্তর্জাতিক পরিসরের এমন একটি বড় আয়োজনের সময় নির্ধারণ ও প্রয়োজনীয় লজিস্টিক ব্যবস্থাপনার বিষয়গুলো পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

চলমান সংঘাতের কারণে ইয়েমেনের উপকূলসংলগ্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালির নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

তবে উৎসবের মূল আয়োজন স্থগিত হলেও বছরজুড়ে তাদের অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে। এর মধ্যে রয়েছে রেড সি ফান্ড, রেড সি ল্যাবসসহ বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি।

এ ছাড়া ২০২৬ সালের নভেম্বর থেকে ঐতিহাসিক জেদ্দার কালচার স্কয়ারে বছরজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক ও চলচ্চিত্রভিত্তিক আয়োজন শুরু করার কথা জানিয়েছে ফাউন্ডেশন।

আয়োজকদের বিবৃতিতে নির্মাতা, অংশীদার, অতিথি ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়েছে, ২০২৭ সালে সফলভাবে উৎসব আয়োজনের দিকে এগিয়ে যাচ্ছে তারা।

সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র আয়োজন রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আরব বিশ্বসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র, উদীয়মান নির্মাতা ও চলচ্চিত্রশিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়।

২০১৯ সালে উৎসবটির যাত্রা শুরু হলেও প্রথম আসর অনুষ্ঠিত হয় ২০২০ সালে। সৌদি আরবে ৩৫ বছরের নিষেধাজ্ঞার পর বাণিজ্যিক সিনেমা হল চালু হওয়ার দুই বছর পর এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্যোগ নেওয়া হয়।

এরপর থেকে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে সৌদি আরবের অবস্থান শক্তিশালী করার বিভিন্ন উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে রেড সি চলচ্চিত্র উৎসব। প্রতি বছর জেদ্দার ঐতিহাসিক আল-বালাদ এলাকায় বসে এই উৎসবের আসর। আফ্রিকানিউজ

Tags: লিড বিনোদনসিনেমাসৌদি আরব
Previous Post

এশিয়ান গেমসে একটি পদক নিশ্চিত হল বাংলাদেশের

Next Post

জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে বাচ্চা হাতিটিকে বাঁচালেন ২ জন

Next Post
ছবি: জীবনের ঝুঁকি নিয়ে হাতির শাবককে বাঁচালেন দুই জেলে।

জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে বাচ্চা হাতিটিকে বাঁচালেন ২ জন

হামে আরও ২ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT