এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেট ইভেন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে ভারত। লঙ্কানদের ১৪৭ রানে হারিয়েছে হারমানপ্রীত কৌরের দল। যা টি-টুয়েন্টিতে এখন ভারতের সর্বোচ্চ রানের জয়। আগের রেকর্ড ছিল মালয়েশিয়ার বিপক্ষে, ১৪২ রানে জয়।
জাপানে টসে জিতে আগে ব্যাটে নামে ভারত। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৬ রান করে। জবাবে ১৫.৪ ওভারে ৬৯ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
ভারতের শেফালি ভার্মা ৪৮, স্মৃতি মান্দানা ৭৯, কৌর ১৯ এবং রিচা ঘোষ অপরাজিত ৪৯ রান করেন। লঙ্কানদের হয়ে ১টি করে উইকেট নেন সুগন্ধিকা কুমারী, কাভিশা দিলহারি এবং চামুদি প্রবোধ।
জবাবে চামারি আতাপাত্তু ২৯, কাভিসা দিলহারি ১১ এবং কৌশিনী নুথ্যঙ্গনা ১৪ রান করেন। ভারতের হয়ে দীপ্তি সর্মা ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন শেফালি, শ্রেয়াঙ্কা পাতিল এবং শ্রী চরণী।









