চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাছে এসেও পদক ছোঁয়া হল না বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:40 পূর্বাহ্ন 22, সেপ্টেম্বর 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়ান গেমসে প্রথম পদক আসার সম্ভবনা জেগেছিল বাংলাদেশের। মেয়েদের ক্রিকেটে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে টিম টাইগ্রেস মুখোমুখি হয়েছিল পাকিস্তানের। তাতে হেরে খালি হাতেই ফিরতে হচ্ছে নিগার সুলতানা জ্যোতিদের।

জাপানে এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের বিপক্ষে হেরে তৃতীয় নির্ধারণী ম্যাচে নামে বাংলাদেশ। ম্যাচের জয়ী দল গেমসে মেয়েদের ক্রিকেটে পাবে ব্রোঞ্জ পদক। পাকিস্তান ৩১ রানে জিতেছে।

টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে তারা। জবাবে আবারও সেই ধীরগতির ব্যাটিং বাংলাদেশের। ২০ ওভারে হারায় ৭ উইকেট, স্কোরবোর্ডে যোগ করতে পারে কেবল ১১৪ রান। পুরো ইনিংসে একটি ছয়ের মার ছিল না। টি-টুয়েন্টি ফরম্যাটে চার ছিল কেবল ১১টি, যা আসে ৪ জন আলাদা ব্যাটার থেকে।

ওপেনিংয়ে নেমে পাকিস্তানের শাওয়াল জুলফিকার ১৭ এবং গুল ফিরোজা ৩১ রান করেন। আলেয়া রিয়াজ ২৫ এবং সাতিমা ৪৫ রান করেন। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন নাহিদা আক্তার, স্বর্ণা আক্তার এবং ঋতু মনি। ১ উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা।

রানতাড়ায় নেমে ওপেনার দিলারা আক্তার করেন ১২ রান। জুয়াইরিয়া ফেরদৌস করেন ৪ রান। জ্যোতির ব্যাট থেকে আসে ২৪ রান। ক্রিজে একাই টিকে ছিলেন শারমিন আক্তার। ৪৫ বলে করেন অপরাজিত ৪৬ রান। নাহিদা করেন ১০ রান।

পাকিস্তানের হয়ে ৩টি উইকেট নেন উম্মে-ই-হানি। ১টি করে উইকেট নেনে তাসমিয়া রুবাব, ফাতিমা, নাশরা সান্দু এবং আয়শা জাফার।

মঙ্গলবার ১১টায় স্বর্ণপদকের মঞ্চে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত।

Tags: এশিয়ান গেমসপাকিস্তানবাংলাদেশব্রোঞ্জ পদকলিড স্পোর্টস
Previous Post

বিশ্বনেতাদের উদ্দেশে জাতিসংঘে যা বললেন ড. খলিলুর রহমান

Next Post

মধ্যরাতে সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী’র দাফন 

Next Post
ছবি: গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ দাফনের আগে জানাজা অনুষ্ঠিত হয় (সংগৃহীত)।

মধ্যরাতে সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী'র দাফন 

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন (সংগৃহীত)।

জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT