চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদ সদস্য নজরুলকে গ্রেপ্তারে স্পিকারকে চিঠি পাঠাচ্ছে পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:53 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, অপরাধ
A A
ছবি: এমপি নজরুল ইসলাম ও  তার প্রথম স্ত্রী মাকছুদা বেগম (সংগৃহীত)।

ছবি: এমপি নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগম (সংগৃহীত)।

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যার ঘটনায় আলোচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হতে পারেও বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।

এ ঘটনায় রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার পর থেকে তিনি স্ত্রীসহ শেরেবাংলা নগর থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, গতরাতে সংসদ সদস্য নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের বাবা মাসুম বিল্লাহ থানায় মামলা করেছেন। মামলায় সংসদ সদস্য নজরুল ইসলামকে গ্রেপ্তারে কিছু নিয়ম কানুনের প্রয়োজন ছিল। আজ সকাল থেকে সেটি শুরু হয়েছে।

তিনি বলেন, সংসদের স্পিকারকে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে চিঠি লেখা হচ্ছে। আমাদের সিনিয়র অফিসাররা এ বিষয়টি দেখছেন। ইতোমধ্যে এ বিষয়ে প্রক্রিয়াও শুরু হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, রিমান্ডের ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তবে এখনও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

রোববার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটের জানালা দিয়ে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ দেখতে পান ভবনের লোকজন। পরে শেরেবাংলা নগর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে।

এ ঘটনায় সংসদ সদস্য নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।

পরে মরিয়মের পিতা মাসুম বিল্লাহ বাদি হয়ে আত্মহত্যা প্ররোচনায় মামলা করেন। সোমবার (২১ সেপ্টেম্বর) কিছু আনুষ্ঠানিকতার পর তাদের এই মামলায় গ্রেফতার দেখানো হতে পারে।

Tags: পুলিশ
Previous Post

মাত্র ২৭-এ মৃত্যু, কী হয়েছিলো বিশ্বখ্যাত সিন্ডি ক্রফোর্ডের ছেলের?

Next Post

জাতীয় চা দিবস: দিনটি চা-প্রেমীদের জন্য হোক একটু অন্যরকম

Next Post
ছবি: সংগৃহীত।

জাতীয় চা দিবস: দিনটি চা-প্রেমীদের জন্য হোক একটু অন্যরকম

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT