চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এআই প্রযুক্তিতে ২০৩০ সালের মধ্যে ‘মানবজাতি ধ্বংস’ নিয়ে নতুন তথ্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:17 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কারণে আগামী এক দশকের মধ্যে মানবজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে—এমন আশঙ্কাকে ‘ধ্বংসের বয়ান’ বলে মন্তব্য করেছেন এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং।

সোমবার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হুয়াং বলেন, ২০৩০ সাল পৃথিবীর শেষ হওয়ার বছর হবে—এমন কোনো সম্ভাবনা নেই। মানুষকে ভয় দেখানোরও প্রয়োজন নেই। এ ধরনের সতর্কতাকে তিনি দায়িত্বশীল আচরণ বলেও মনে করেন না।

সাম্প্রতিক সময়ে এআই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি নিয়ে গবেষকদের সতর্কবার্তার পর প্রযুক্তিটির নিরাপত্তা নিয়ে আলোচনা জোরালো হয়েছে। প্রযুক্তি খাতের কয়েকজন নির্বাহী এআই মডেল তৈরির গতি কমানোরও আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি অ্যানথ্রপিকের সাবেক গবেষক জ্যাকব কক্সন সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, এআই খাতের উন্নয়নকারীরা মনে করেন, চলতি দশকের শেষ নাগাদ এই প্রযুক্তি ‘সবাইকে হত্যা করতে পারে’। তাঁর এই মন্তব্যের পর এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়।

তবে হুয়াং বলেন, এ ধরনের ভবিষ্যদ্বাণীর পেছনে বৈজ্ঞানিক ভিত্তি নেই। তাঁর মতে, এআই পণ্য ও সেবার নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা এনভিডিয়ার ব্যবসায়িক স্বার্থের সঙ্গেও সরাসরি যুক্ত।

হুয়াং আরও বলেন, যেসব এআই কোম্পানি প্রযুক্তির উন্নয়নের গতি কমানোর কথা বলছে, তাদের কেউ কেউ নিজেদের পণ্যের কারণে সম্ভাব্য ক্ষতির দায় থেকে সুরক্ষা চাইতে পারে। তাঁর দাবি, কেউ কেউ নতুন আইন প্রণয়নের দাবি না তুলে বিদ্যমান আইন থেকে দায়মুক্তি পাওয়ার চেষ্টা করছেন।

এআইয়ের ঝুঁকি নিয়ে হুয়াংয়ের মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন ওপেনএআই, মেটা ও ডিপমাইন্ডে কাজ করা কয়েকজন ব্যক্তি। বিবিসির সঙ্গে কথোপকথনে তারা নিয়ন্ত্রণহীন এআই উন্নয়নের ফলে বিপুলসংখ্যক মানুষকে হত্যা করতে সক্ষম প্রযুক্তি তৈরি হতে পারে—এমন ধারণা নিয়ে সংশয় প্রকাশ করেন।

এনভিডিয়া এআই শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এআই মডেল তৈরিতে প্রয়োজনীয় অত্যাধুনিক কম্পিউটার চিপের বড় অংশ তৈরি করে প্রতিষ্ঠানটি।

এদিকে এআই প্রযুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যেও আলোচনা চলছে। চীনের সামরিক ও এআই সক্ষমতার অগ্রগতি ধীর করতে যুক্তরাষ্ট্র উন্নত চিপ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে। অন্যদিকে চীন নিজস্ব প্রযুক্তির ওপর নির্ভরতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

রোববার নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও চীনের ভাইস প্রিমিয়ার হে লিফেংয়ের মধ্যে বৈঠকে এআই, শুল্ক ও গুরুত্বপূর্ণ খনিজ নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর বেসেন্ট জানান, দুই দেশ এআই নিরাপত্তা নিয়ে একটি নতুন তথ্য বিনিময় ব্যবস্থা চালুর বিষয়েও আলোচনা করেছে।

গত সপ্তাহে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস আয়োজিত একটি প্রযুক্তি সম্মেলনে অংশ নেন হুয়াং। সেখানে রাজা এআইয়ের সম্ভাব্য ‘অস্তিত্বগত ঝুঁকি’ নিয়ে প্রযুক্তি নেতাদের সতর্ক করেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এআইয়ের ঝুঁকি নিয়ে উদ্বেগকে গুরুত্ব কম দিয়ে দেখেছেন। গত ১৪ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসে একটি প্রযুক্তি সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি হুয়াংকে ফোন করেন। এআই উন্নয়নের গতি কমানোর আহ্বানের সমালোচনা করে ট্রাম্প এ নিয়ে তৈরি আশঙ্কাকে ‘ভাঁওতা’ বলে মন্তব্য করেন।

Tags: এআই প্রযুক্তিকৃত্রিম বুদ্ধিমত্তা
Previous Post

মা ও ৮ মাসের ভাতিজি হত্যার অভিযোগে তরুণ আটক

Next Post

অপ্রতিম হত্যাকাণ্ড: তদন্ত নিয়ে ধোঁয়াশার অভিযোগ করে যা বলছে কুবি শিক্ষার্থীরা

Next Post
ছবি: সংগৃহীত।

অপ্রতিম হত্যাকাণ্ড: তদন্ত নিয়ে ধোঁয়াশার অভিযোগ করে যা বলছে কুবি শিক্ষার্থীরা

ছবি: অপ্রতিম হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৪ আসামি।

অপ্রতিম হত্যাকাণ্ড: যে কারণে ৪ আসামির মধ্যে ২ জন যাচ্ছে সংশোধনাগারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT