চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান খানের বোন গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:28 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। আগামী ২৭ সেপ্টেম্বর ইমরানের মুক্তির দাবিতে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ঘোষিত বিক্ষোভ মিছিলের এক সপ্তাহ আগে গত রোববার লাহোরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

লাহোরের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আলিমা খানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

লাহোরের ডেপুটি কমিশনার পাঞ্জাবের জনশৃঙ্খলা রক্ষা আইন (এমপিও) অনুযায়ী আলিমা খানকে ৩০ দিনের জন্য আটক রাখার নির্দেশ দিয়েছেন। জনশৃঙ্খলা বা নিরাপত্তার জন্য প্রয়োজন মনে করলে এই আইনে কাউকে প্রতিরোধমূলকভাবে আটক করার সুযোগ রয়েছে।

আলিমা খানের আইনজীবী রানা মুদাসসার উমর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, সকালে চালকের সঙ্গে বাসা থেকে বের হওয়ার সময় পুলিশ আলিমা খানকে ‘অবৈধভাবে’ গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। লাহোরে তার বিরুদ্ধে থাকা সব মামলায় তিনি জামিনে রয়েছেন বলেও দাবি করেন আইনজীবী।

তবে আলিমা খানকে কোন মামলায়, কোথায় বা কোন থানায় আটক রাখা হয়েছে, তা এখনও জানা যায়নি। এ বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে শনিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেন, পিটিআইয়ের ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ মিছিল ঠেকাতে সরকার সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেবে।

আলিমা খানের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে পিটিআই। দলটির মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম এক্সে দেওয়া পোস্টে এটিকে ‘অবৈধ গ্রেপ্তার’ দাবি করে তার অবিলম্বে মুক্তি দাবি করেন।

তিনি আরও দাবি করেন, ইমরান খানের কারাবাস, একাকী বন্দিত্ব এবং চিকিৎসাসেবা না পাওয়ার বিষয়ে কথা বলায় আলিমা খানকে গ্রেপ্তার করা হয়েছে।

Tags: ইমরান খানগ্রেপ্তারমুক্তির দাবিসাবেক প্রধানমন্ত্রী
Previous Post

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Next Post

মেসির বিদায়ী ম্যাচ দেখতে খরচ করতে হবে কত?

Next Post

মেসির বিদায়ী ম্যাচ দেখতে খরচ করতে হবে কত?

ছবি: সংগৃহীত

আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT