চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোথায়, কীভাবে ও কেন অপ্রতিমকে হত্যা, জানাল পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:39 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2026
in - টপ লিড নিউজ, অপরাধ, কুমিল্লা
A A
ছবি: কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (সংগৃহীত)।

ছবি: কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (সংগৃহীত)।

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) আইফোন ছিনিয়ে নিতে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কুমিল্লার লালমাই পাহাড়ের সানন্দা এলাকার নির্জন জঙ্গলে নিয়ে তাকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়। পরে অপ্রতিমের আইফোন নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে কুমিল্লায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

পুলিশ সুপার জানান, তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানতে পারে, গত ১৮ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে সোয়া ২টার মধ্যে সাইফুল ইসলাম তুহিন অপ্রতিমকে সঙ্গে নিয়ে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার পাহাড়ঘেরা নির্জন জঙ্গলে যায়। অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তুহিনকে শনাক্ত করে তাকে হেফাজতে নেওয়া হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তুহিন জানায়, অপ্রতিমের সঙ্গে থাকা আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে পরিকল্পনা করে ওই নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে ফাহাদকে হেফাজতে নেওয়া হলে তিনি হত্যাকাণ্ডে কামরুলের সম্পৃক্ততার কথা জানান। পরে কামরুলকেও হেফাজতে নেয় পুলিশ।

পুলিশ সুপার বলেন, আইফোন উদ্ধারে প্রথমে তুহিনের দেওয়া তথ্য অনুযায়ী তিনটি স্থানে অভিযান চালানো হয়। তবে সেখানে ফোনটি পাওয়া যায়নি। পরে তুহিনের দেওয়া তথ্য ও দেখানো মতে তার বাসায় অভিযান চালিয়ে তোশকের নিচ থেকে অপ্রতিমের আইফোনটি উদ্ধার করা হয়।

হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে পুলিশ সুপার জানান, ঘটনার দিন বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে সানন্দার পাহাড়ঘেরা নির্জন বনের মধ্যে অপ্রতিমের আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এতে অপ্রতিম বাধা দিলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ফাহাদ ও কামরুল বাঁশের শক্ত লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় একাধিকবার আঘাত করেন। পরে তার মৃত্যু নিশ্চিত হলে আইফোনটি নিয়ে তারা সেখান থেকে চলে যায় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এ ঘটনায় তুহিন, ফাহাদ ও কামরুলকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সিয়াম নামে আরও একজনকে আটক করা হয়েছে। তার সম্পৃক্ততার বিষয়ে পাওয়া তথ্য যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তে অন্য কেউ জড়িত কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, দ্রুত তদন্ত শেষ করে আদালতে পুলিশ প্রতিবেদন বা চার্জশিট দাখিল করা হবে। মামলাটির বিচার দ্রুত শেষ করার জন্য আদালতের কাছে আবেদন জানানো হবে বলেও জানান তিনি।

অপ্রতিমের বয়স ১৩ বছর এবং প্রধান অভিযুক্ত সাইফুল ইসলাম তুহিনের বয়স ১৯ বছর বলে জানিয়েছেন পুলিশ সুপার। তার ভাষ্য, তুহিন কুমিল্লা সিটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ার সময় ২০২৫ সালে ড্রপআউট হয়েছিলেন।

পুলিশ সুপার বলেন, হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা হয়েছে এবং আইফোনটিও অভিযুক্তের বাসা থেকে উদ্ধার করা হয়েছে। বাকি তদন্ত শেষ করে দ্রুত আদালতে প্রতিবেদন দেওয়া হবে।

Previous Post

পুত্রের মা হলেন অভিনেত্রী সোহিনী

Next Post

জাতিসংঘে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

Next Post
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান (সংগৃহীত)।

জাতিসংঘে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

এশিয়ান গেমসে বাংলাদেশের ১০ ম্যাচে বিপর্যয়ের একদিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT