চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই ধাঁচে এক রাতে তিন লন্ডন জায়ান্টের হার

প্রিমিয়ার লিগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:55 পূর্বাহ্ন 20, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

মৌসুমে প্রথম হারের স্বাদ পেল আর্সেনাল। অন্যদিকে জয়ের ধারায় ফিরতে পারছে না টটেনহ্যাম। হেরেছে আরেক ইংলিশ জায়ান্ট চেলসিও। প্রিমিয়ার লিগে একই রাতে হার তিন লন্ডন ক্লাবের। তাদের বড় মিলটি ছিল, তিন ক্লাবই ৩টি করে গোল হজম করেছে।

শনিবার রাতে প্রথম ম্যাচে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৩-০ গোলে চেলসি, পরের ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-২ গোলে টটেনহ্যাম এবং শেষ ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে আর্সেনাল।

ঘরের মাঠে চেলসির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে জালের দেখা পায়নি ব্রেন্টফোর্ড। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে জাইডন অ্যান্টনির গোলে লিড পায় স্বাগতিকরা। ৮৩ মিনিটে ইগর থিয়াগোর গোলে ব্যবধান দিগুণ হয়। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে ফ্যাবিও কারভালহোর গোলে চেলসির হার নিশ্চিত করে ব্রেন্টফোর্ড।

অন্য ম্যাচে ঘরের মাঠে লড়াই করে হেরেছে টটেনহ্যাম। প্রথামার্ধের ৪৫ মিনিট শেষে যোগ করা চতুর্থ মিনিটে জোহান মানজাম্বির গোলে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। ৬৭ মিনিটে নিকোলাস জ্যাকসনের গোলে সফরকারীরা ব্যবধান দিগুণ করে। ৭৯ মিনিটে এমিলিয়ানো বুয়েন্দিয়ার গোলে ৩-০তে এগিয়ে যায় ভিলা। শেষদিকে ম্যাচে ফিরতে মরিয়ে হয়ে ওঠে স্বাগতিকরা। ৮৬ মিনিটে কনর গ্যালাঘেরের গোলে ব্যবধানে কমে। ৯০ মিনিট শেষে যোগ করা অষ্ঠম মিনিটে জান পল ফন হেকে জালে বল জড়ালে দ্বিতীয় গোলের দেখা পায় টটেনহ্যাম। তবে ৩-২ গোলের হার নিয়ে মাঠে ছাড়ে হয়েছে তাদের।

এদিকে মৌসুমে প্রথম হার দেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্সেনাল। ব্রাইটনের মাঠে বেশ ছন্দহীন ছিল তারা। ম্যাচের ৩১ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন প্যাসকেল গ্রস। চারালামপোস কোস্টৌলাসে দ্বিতীয় গোলের দেখা পায় ব্রাইটন। ৫৭ মিনিটে চেমা আন্দ্রেসের গোলে ৩-০ ব্যবধানে হারে গানাররা। এ হারে ম্যানচেস্টার সিটির সঙ্গে টেবিলে শীর্ষ ধরে রাখার লড়াইয়ে বেশ ধাক্কা খেল আর্সেনাল।

৫ ম্যাচে ৪ জয় ও ১ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে এখন আর্সেনাল। চারে চার জয়ে সমান ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি। গানারদের হারিয়ে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিনে ব্রাইটনে। চারে ব্রেন্টফোর্ড, তাদের বিপক্ষে হেরে নয়ে চেলসি। ১৫তম স্থানে অ্যাস্টন ভিলা এবং ১৮তে টটেনহ্যাম। টেবিলের ১০এ লিভারপুল।

Tags: আর্সেনালচেলসিটটেনহ্যামপ্রিমিয়ার লিগলিড স্পোর্টস
Previous Post

রবীন্দ্রসঙ্গীতে মুখর বেঙ্গল শিল্পালয় প্রাঙ্গণ

Next Post

আসিয়ান কাপের জন্য নিরাপদে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ

Next Post

আসিয়ান কাপের জন্য নিরাপদে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

অপ্রতিম হত্যার সন্দেহভাজন তুহিনের বিরুদ্ধে মোটরসাইকেল নেওয়ার অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT