ইতিহাস গড়তে চলেছে বাংলাদেশ মেয়েদের হকি দল। প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশ নিতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। ঐতিহাসিক আসরটিতে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী চীনের মুখোমুখি হবে বাংলাদেশ।
রোববার বাংলাদেশ সময় সকাল ৬টায় গড়াবে বাংলাদেশ-চীন ম্যাচ। এশিয়ার অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের মেয়েদের জন্য কঠিন পরীক্ষা হলেও একই সঙ্গে নিজেদের সামর্থ্য তুলে ধরার বড় সুযোগ।
এশিয়ান গেমসের মতো বড় মঞ্চে প্রথমবার খেলতে নামার আগে দলের খেলোয়াড়দের মধ্যে রয়েছে উচ্ছ্বাস ও আত্মবিশ্বাস। প্রতিপক্ষ হিসেবে চীন এগিয়ে থাকলেও নিজেদের সর্বোচ্চটা দেওয়ার লক্ষ্য বাংলাদেশের।









