চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৩ বছরের অপ্রতিমের করুণ মৃত্যু, শোবিজে তীব্র ক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:44 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের ঘটনায় শোক, ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে সমাজমাধ্যমে।

অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও ঘটনাটির সুষ্ঠু তদন্ত, দায়ীদের আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি সে। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন। শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের ঝোঁপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

অপ্রতিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন শোবিজের পরিচিত মুখেরা। অভিনেতা রওনক হাসান লিখেছেন, “আহা! অপ্রতিম! হায়! কোনোভাবেই মানা যায় না! ভাষা নেই! শিউরে শিউরে উঠছি বারবার!”

ছোটপর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ আরও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, “আহা বাচ্চাটা, বাংলাদেশী হিসেবে সবচাইতে বড় স্বপ্ন হওয়া উচিত বাংলাদেশই ছেড়ে দেওয়া। যারা অলরেডি ছেড়ে গেছেন এই অভিশপ্ত দেশ থেকে বেঁচে গেছেন।” পরে তিনি লেখেন, “সবাই সোনার বাংলাদেশের স্বপ্ন দেখায়, কিন্তু কেউ ন্যূনতম নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে পারে না।” পাশাপাশি সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

নির্মাতা ও অভিনেতা সুমন আনোয়ার মাত্র দুই শব্দে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন-“অপ্রতিম বাংলাদেশ।”

চিত্রতারকা সিয়াম আহমেদ অপ্রতিমের মৃত্যুর ঘটনায় নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে লিখেছেন, “অপ্রতিমের ছবিটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না। বাবা হওয়ার পর থেকে কোনো শিশুর এমন খবর দেখলে নিজের সন্তানের মুখটাই বারবার চোখের সামনে আসে।”

তিনি আরও লিখেছেন, একটি সন্তান বিকেলে ছবি তুলতে বাসা থেকে বের হয়ে আর ফিরে না আসার ঘটনা একজন বাবা-মায়ের জন্য কতটা ভয়ংকর, তা ভাষায় প্রকাশ করা কঠিন। অপ্রতিমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সিয়াম বলেন, ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে সামনে আসতে হবে এবং কোনোভাবেই সত্য চাপা পড়া উচিত নয়।

বিচারের দাবি জানিয়ে তিনি লিখেছেন, “সর্বোচ্চ সততার সাথে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। অপ্রতিম, তোমার এভাবে চলে যাওয়ার কথা ছিল না।” একই সঙ্গে সন্তানদের জন্য নিরাপদ পৃথিবী তৈরির দায় সবার বলে উল্লেখ করেন এই অভিনেতা।

চিত্রনায়িকা পূজা চেরীও অপ্রতিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “একজন মায়ের একমাত্র সন্তান, একটি পরিবারের স্বপ্ন- এভাবে অকালে ঝরে যাবে, এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।” অপ্রতিমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আরও বলেন, ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে সত্য সামনে আসা এবং দায়ীদের আইনের আওতায় আনা জরুরি।

সংগীতশিল্পী কোনাল ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “বলেছিলাম না, এই দেশটা শিশুদের জন্য নরক! এই দেশে কি আমরা শিশুদের বাঁচতে দিবো না? আমরা এতো অমানুষ কেন?” শিশু নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তিনি। একই সঙ্গে মায়েদের কষ্ট ও অভিশাপের কথা উল্লেখ করে নিজের ক্ষোভ প্রকাশ করেন এই শিল্পী।

‘বড়ছেলে’ খ্যাত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান লিখেন,“সন্তানকে ডাক্তার-ইঞ্জিনিয়ার না বানিয়ে প্রবাসী বানান। দূরে থাক, তবু বেঁচে থাক।”

নির্মাতা আশফাক নিপুনও শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় দ্রুত বিচার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তিনি লিখেছেন, “সকল শিশু নির্যাতক আর খুনীদের বিরুদ্ধে দ্রুত বিচার এবং কঠোর থেকে কঠোর আইন আর শাস্তির বিধান করেন সরকার।”

আইনি জটিলতা ও ফাঁকফোকরের অজুহাত না দিয়ে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

Tags: অধ্যাপকঅপ্রতিমইরফান সাজ্জাদকিশোররওনক হাসানলিড বিনোদন
Previous Post

প্লাস্টিকের দাপটে হারাচ্ছে তালেশ্বরের মৃৎশিল্প, টিকে আছে মাত্র ১৫ পরিবার

Next Post

‘স্বরাষ্ট্রমন্ত্রী সর্বমন্ত্রীর দায়িত্ব পালন করেন, নিজের মন্ত্রণালয়ের খোঁজ নেই’

Next Post
ছবি: সংগৃহীত

‘স্বরাষ্ট্রমন্ত্রী সর্বমন্ত্রীর দায়িত্ব পালন করেন, নিজের মন্ত্রণালয়ের খোঁজ নেই’

ছবি: সংগৃহীত

রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT