চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংলিশ গণমাধ্যম বলে দিচ্ছে ব্যালন ডি’অরে শীর্ষে কে, মেসি কোথায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:12 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

ঘনিয়ে এসেছে সময়, আর এক মাস পরই লন্ডনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বসবে ২০২৬ ব্যালন ডি’অর। এ লড়াইয়ে পুরস্কারের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা নিশ্চিত করা হয়েছে। কে জিতবেন, তা নিয়ে চলছে বেশ আলোচনা। এর মাঝেই ইংলিশ গণমাধ্যম দ্যা ইন্ডিপেনডেন্ট সেরাদের একটি তালিকা প্রকাশ করেছে।

ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের জয়ে নিশ্চিতভাবেই রদ্রি এবং লামিন ইয়ামাল দৌড়ে এগিয়ে আছেন। তবে ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে হ্যারি কেন এখনো অন্যতম প্রধান দাবিদার। বায়ার্ন মিউনিখের হয়ে অসাধারণ মৌসুম কাটানোর পাশাপাশি ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপেও তিনি বেশ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ২০২৬-২৭ মৌসুমের শুরুর দিকেও অসাধারণ ফর্ম ধরে রেখেছেন তিনি।

বিশ্বকাপ এবারও দুর্দান্ত পরফরম্যান্স দেখিয়েছেন ৩৯ বর্ষী লিওনেল মেসি। আটটি গোল করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন তিনি। এছাড়াও টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনেও বসেন, যদিও পরে কাইলিয়ান এমবাপে তাকে ছাড়িয়ে যান। অন্যদিকে ফ্রান্সকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলতে বেশ বড় ভুমিকা রাখেন এমবাপে, উসমান ডেম্বেলে এবং মাইকেল ওলিসে। এমবাপে সবশেষ বিশ্বকাপে এবং বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন। ডেম্বেলে চলতি বছর চ্যাম্পিয়ন্স লিগ এবং লিগ ওয়ান জিতেছেন।

সব কিছু বিশ্লেষণ করে দ্য ইন্ডিপেন্ডেন্টের ব্যালন ডি’অর ২০২৬’য়ের সম্ভাব্য বিজয়ীদের তালিকায় শীর্ষ ১০ জনের প্রকাশ করেছে। তারা এ দৌড়ে এগিয়ে রেখেছে ইংল্যান্ড এবং বায়ার্ন মিউনিখের হ্যারি কেনকে। তাদের তালিকার দুইয়ে ফরাসি এবং রিয়াল মাদ্রিদের কাইলিয়ান এমবাপে। তিনে বার্সেলোনা এবং স্পেনের লামিন ইয়ামাল। তাদের তালিকার চারে রেখেছেন রদ্রি। পাঁচে আছেন আটবারের ব্যালন ডি’অর এবং আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। ছয়ে আছেন নরওয়ে এবং ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আরলিং হালান্ড। সাতে ফ্রান্স এবং পিএসজির ডেম্বেলে। আটে রয়েছেন জুড বেলিংহ্যাম। নয়ে আছেন মাইকেল ওলিসে এবং দশে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র।

অক্টোবরের ২৬ তারিখ ৭০তম ব্যালন ডি’অরের আয়োজন বসবে। প্রথমবার প্যারিসের বাইরে আয়োজন করা হবে। লন্ডনে বসবে আয়োজন। ইংল্যান্ডে আয়োজনের সিদ্ধান্ত স্যার স্ট্যানলি ম্যাথিউসের প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি অংশ। যিনি ১৯৫৬ সালে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম আসরে জয়ী ছিলেন।

Tags: কাইলিয়ান এমবাপেব্যালন ডি”অরলামিন ইয়ামাললিওনেল মেসিলিড স্পোর্টসহ্যারি কেন
Previous Post

হামে আরও ৫ জনের মৃত্যু

Next Post

কবে ফিরছেন নাহিদ রানা, জানালেন প্রধান নির্বাচক

Next Post

কবে ফিরছেন নাহিদ রানা, জানালেন প্রধান নির্বাচক

ছবি: সংগৃহীত

সিসিটিভির সেই কিশোর কে, অপ্রতীমের মৃত্যুর রহস্যে নতুন সূত্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT