চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জটিল রোগে আক্রান্ত কিম কার্দাশিয়ান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:57 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন হলিউড তারকা ও ইনফ্লুয়েন্সার কিম কার্দাশিয়ান। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনো এক অজানা আতঙ্কে দিন কাটছে এই অভিনেত্রীর। সম্প্রতি নিজের অসুস্থতার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন কিম।

তিনি জানান, পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ধরা পড়েছে ‘ইসোফ্যাজাইটিস’ নামের এক জটিল রোগ। মূলত খাদ্যনালীর প্রদাহজনিত সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ‘ইসোফ্যাজাইটিস’ বলা হয়। এতে গলা থেকে পাকস্থলীতে খাবার পৌঁছানোর যে নালীটি রয়েছে, সেটির ভেতরের অংশে তীব্র প্রদাহের সৃষ্টি হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো তথ্য ও ‘দ্য কার্দাশিয়ানস’ রিয়েলিটি শোয়ের নতুন ট্রেলারে হাসপাতালের পোশাকে বিছানায় শুয়ে থাকতে দেখা গেছে কিমকে। সেখানেই তিনি নিজের এই রোগের কথা তুলে ধরেন।

ট্রেলারে দেখা যায়, এক প্রযোজক যখন প্রশ্ন তোলেন যে রোগে কিমের বাবার মৃত্যু হয়েছিল, কিমও কি সেই একই ব্যাধিতে আক্রান্ত? প্রশ্নটি শোনামাত্রই কান্নায় ভেঙে পড়েন তার মা ক্রিস জেনার।

অভিনেত্রীর এমন মানসিক উদ্বেগের নেপথ্যে রয়েছে পারিবারিক এক ট্র্যাজেডি। ২০০৩ সালে মাত্র ৫৯ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান কিমের বাবা, প্রখ্যাত আইনজীবী রবার্ট কার্দাশিয়ান সিনিয়র। তিনি মারা গিয়েছিলেন ‘ইসোফেজিয়াল ক্যানসার’ বা খাদ্যনালীর ক্যানসারে, যা ধরা পড়েছিল তার মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ আগে। বাবার সেই করুণ স্মৃতি মনে করেই আতঙ্কিত হয়ে পড়েছেন কিম।

তবে চিকিৎসকরা ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছেন, ‘ইসোফ্যাজাইটিস’ এবং ‘ইসোফেজিয়াল ক্যানসার’ পুরোপুরি আলাদা দুটি বিষয়। সাধারণ প্রদাহ বা ইসোফ্যাজাইটিস হলেই তা ক্যানসার রূপ নেয় না বা এটি সরাসরি ক্যানসারের লক্ষণ নয়। বর্তমানে কিম কার্দাশিয়ান আগের চেয়ে সুস্থ রয়েছেন।

Tags: কিম কার্দাশিয়ানলিড বিনোদন
Previous Post

কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে ১৩ বছরের কিশোর নিখোঁজ

Next Post

জাতিসংঘের পরমাণু সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান করল নর্থ কোরিয়া

Next Post
ছবি: সংগৃহীত

জাতিসংঘের পরমাণু সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান করল নর্থ কোরিয়া

ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় যুবকের রহস্যজনক মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT