চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফারহান-সুকিরা প্রথমবার জাতীয় দলে, আসিয়ান কাপে জায়গা পেলেন যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:28 পূর্বাহ্ন 19, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

আসিয়ান কাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চূড়ান্ত এ দলে জায়গা করে নিয়েছেন ইংলিশ বংশোদ্ভূত বাংলাদেশি উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। বাংলাদেশ দলে পরীক্ষা না দিয়েই জায়গা করে নিয়েছেন ফারহান।

ফারহান ছাড়াও বিদেশি বংশোদ্ভূত আরও দুইজন তারকা এবারের আসিয়ান কাপের দলে জায়গা করে নিয়েছেন। তারা হলেন জাপানি বংশোদ্ভূত বাংলাদেশি সুকি ইতোফুসা এবং জিদান আলেক্সান্ডার ইউসুফ। সুকি ও জিদান প্রথমবারের পরীক্ষায় টিকে গেছেন বাংলাদেশ জাতীয় দলে।

সুকি-জিদান ছাড়াও এবারের আসিয়ান কাপের প্রাথমিক ক্যাম্পে যোগ দিয়েছিলেন কানাডা বংশোদ্ভূত দেবজিৎ সরকার ও ইয়াসার তাহমিদ, ইংলিশ বংশোদ্ভূত ইউসুফ আহমেদ এবং মার্কিন যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত সাইফ আমির কেরাওয়ালা। ইয়াসার ও দেবজিৎকে আগেই দেখেছিলেন থমাস ডুলি। শেষপর্যন্ত থাকা ইউসুফ ও সাইফ কেরাওয়ালা এবার দলে টিকতে পারেননি।

আসিয়ান কাপে নির্ধারিতভাবে জায়গা করে নিয়েছেন গোলকিপার মিতুল মারমা। অন্য দুই জনের জায়গায় সাইফ ও আনিসুর রহমান জিকোকে নিয়ে আলোচনা হলেও মেহেদী হাসান শ্রাবণ ও সুজন হোসেন জায়গা করে নিয়েছেন। ডিফেন্সে শাকিল আহাদ তপু, তারিক কাজী, জিদান ইউসুফদের সাথে আছেন মনজুর রহমান, জায়ান আহমেদ ও সাদ উদ্দিন।

মিডফিল্ডে স্বভাবতই জায়গা করে নিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া, শেখ মোরসালিন, হামজা চৌধুরী, শমিত সোম ও সোহেল রানার মতো তারকা। ফরোয়ার্ড হিসেবে জায়গা করে নিয়েছেন ফাহমিদুল ইসলাম, শাহরিয়ার ইমন, রাকিব হোসেনরা।

আসিয়ান কাপে বাংলাদেশ দল:

গোলকিপার: মেহেদী হাসান শ্রাবণ, মিতুল মারমা, সুজন হোসেন।
ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, রহমত মিয়া, সুকি ইতোফুসা, জিদান ইউসুফ, তারিক কাজী, জায়ান আহমেদ, মনজুরুর রহমান, সাদ উদ্দিন।
মিডফিল্ডার: মো. হৃদয়, জামাল ভূইয়া, হামজা চৌধুরী, শেখ মোরসালিন, সোহেল রানা, মো. সোহেল রানা, ফারহান আলী ওয়াহিদ ও শমিত সোম।
ফরোয়ার্ড: রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফাহমিদুল ইসলাম, মিনহাজুল করিম স্বাধীন।

Tags: আসিয়ানডুলিফারহানবাংলাদেশমিতুললিড স্পোর্টস
Previous Post

‘প্রতিমন্ত্রী বা রাজনৈতিক উপদেষ্টা বানিয়ে দিলে হাসি-তামাশার পাত্র হতে হয়’

Next Post

গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র-ডেনমার্কের চুক্তি

Next Post
ছবি: সংগৃহীত

গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র-ডেনমার্কের চুক্তি

ছবি: সংগৃহীত

বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু, বাবাও আশঙ্কাজনক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT