চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নভেম্বরে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:51 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী নভেম্বর অথবা ডিসেম্বরের শুরুতে ভারত সফরে যেতে পারেন। দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ পুনরায় জোরদার এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে এগিয়ে নিতে ঢাকা ও নয়াদিল্লির কর্মকর্তারা সফরটি নিয়ে আলোচনা করছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্ট পোষ্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিষয়টি নিয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা আবারও শুরু হয়েছে বলে দ্য হিন্দুর বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডও জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের কর্মকর্তারা সফরের সময়সূচি ও বিভিন্ন বিষয় চূড়ান্ত করতে কাজ করছেন। তবে এখনো সফরের নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি। নভেম্বরকে সম্ভাব্য সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এখনো ভারত সফরে যাননি তারেক রহমান। এর আগে আগস্টে তার সম্ভাব্য তিন দিনের ভারত সফর নিয়ে আলোচনা হলেও দুই দেশের মধ্যে সুবিধাজনক সময়সূচি চূড়ান্ত না হওয়ায় তা পিছিয়ে যায়।

গত ১৫ সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, তারেক রহমানকে ভারত দুটি পৃথক আমন্ত্রণ জানিয়েছিল। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি ছিল বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্য।

তবে তারেক রহমান ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে অংশ নেননি। জয়সওয়াল তখন জানান, দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণের বিষয়ে ঢাকার কাছ থেকে এখনো কোনো জবাব পায়নি নয়াদিল্লি।

এর আগে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, ব্রিকস সম্মেলনে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হলেও ঢাকা দুই দেশের সম্পর্ককে সরাসরি দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে এগিয়ে নিতে চায়।

সম্ভাব্য ভারত সফরের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর রয়েছে। ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

সেখানে তিনি বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার তুলে ধরবেন। রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সভাপতিত্ব করছেন।

নিউজ১৮-এর প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরের জাতিসংঘ অধিবেশনের পর অক্টোবরজুড়ে প্রধানমন্ত্রীর একাধিক কূটনৈতিক কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচির পর নভেম্বর বা ডিসেম্বরের শুরুতে ভারত সফরের সম্ভাব্য সময় নির্ধারণ করা হতে পারে।

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর থেকেই ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক সংবেদনশীল অবস্থায় রয়েছে। শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারতকে একাধিকবার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। তবে এখনো তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি নয়াদিল্লি।

নতুন সরকার ভারতের সঙ্গে সরাসরি দ্বিপক্ষীয় যোগাযোগের মাধ্যমে সম্পর্কের নতুন কাঠামো গড়ে তোলার আগ্রহের কথা জানিয়েছে। সম্ভাব্য এই সফর চূড়ান্ত হলে দুই দেশের সরকার প্রধানের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে সরাসরি আলোচনা হতে পারে।

এদিকে চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে শুভেচ্ছা বিনিময়ও হয়েছে। ১৭ সেপ্টেম্বর মোদির জন্মদিনে তাকে শুভেচ্ছা জানান তারেক রহমান। জবাবে ধন্যবাদ জানিয়ে তারেক রহমানের শুভেচ্ছার প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী।

তবে এখন পর্যন্ত তারেক রহমানের ভারত সফরের তারিখ ও আলোচ্যসূচি চূড়ান্ত হয়নি।

Tags: দিল্লিনভেম্বরপ্রধানমন্ত্রী তারেক রহমানভারত
Previous Post

মাস্টারক্লাসে অভিনয়ের পাঠ দেবেন মোশাররফ করিম

Next Post

জার্মানি যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি ভুটানের প্রধানমন্ত্রীর

Next Post
ছবি: সংগৃহীত

জার্মানি যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি ভুটানের প্রধানমন্ত্রীর

সৌন্দর্যের মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন ভাশা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT