চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌন্দর্যের মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন ভাশা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:09 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2026
in লাইফস্টাইল
A A

সৌন্দর্যের মঞ্চে এবার বাংলাদেশের প্রতিনিধিত্বে থাকছে এক ভিন্ন গল্প। রূপের দ্যুতির পাশাপাশি প্রযুক্তি, সাইবার নিরাপত্তা আর ডিজিটাল সচেতনতার বার্তা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছেন ভাশা জাহাঙ্গীর।

ভাশার এই যাত্রার গন্তব্য ‘মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল’, এশিয়ার সবচেয়ে পুরোনো এবং সম্মানজনক আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতাগুলোর একটি। এই মঞ্চের সাবেক বিজয়ীদের তালিকায় রয়েছেন বলিউডের কিংবদন্তি জিনাত আমান ও অভিনেত্রী দিয়া মির্জার মতো পরিচিত নাম।

ভাশার এবারের আন্তর্জাতিক যাত্রার প্রস্তুতি হয়েছে দীর্ঘ এক বছরের পরিকল্পনা ও পরিশ্রমে। বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর হিয়াম আমানি হাফিজউদ্দিন তার এই পুরো জার্নিতে শক্তি হয়ে পাশে রয়েছে।

ভাশার শক্তি শুধু তার সৌন্দর্যে নয়। তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী। প্রযুক্তির প্রতি তার আগ্রহের পাশাপাশি সাইবার নিরাপত্তা নিয়েও রয়েছে কাজের অভিজ্ঞতা।

তার অ্যাডভোকেসি প্রজেক্ট ‘ডিজিটাল সুরক্ষা’-র মাধ্যমে মানুষকে অনলাইনে নিরাপদ থাকার কৌশল, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং ডিজিটাল দুনিয়ায় সচেতন থাকার বিষয়ে শেখাচ্ছেন তিনি। বাংলাদেশি নারী-পুরুষদের জন্য ইতোমধ্যে আয়োজন করেছেন একাধিক অনলাইন ওয়ার্কশপও। আর এবার সেই সচেতনতার বার্তাই পৌঁছে দিতে চান আন্তর্জাতিক সৌন্দর্যের মঞ্চে।

Tags: জিনাত আমান
Previous Post

জার্মানি যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি ভুটানের প্রধানমন্ত্রীর

Next Post

৩৩ ছবির লড়াই, ভারত থেকে অস্কারে যাচ্ছে এই সিনেমা

Next Post

৩৩ ছবির লড়াই, ভারত থেকে অস্কারে যাচ্ছে এই সিনেমা

দু’বেলা খাবার জুটত না, শাহরুখের ডুপ্লিকেট হয়ে এখন তার আয় লাখ টাকা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT