হুতিদের একের পর এক হামলায় হিমশিম খাওয়া সৌদি আরবের অনুরোধে বিদ্রোহী গোষ্ঠীটিকে থামাতে ইরানের ওপর চাপ দিচ্ছে চীন। একই সময়ে হুতি বিদ্রোহীদের সঙ্গে সরাসরি আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে হুতিদের নিয়ন্ত্রণ বাড়ায় আন্তর্জাতিক নৌ-বাণিজ্য নিয়েও তৈরি হয়েছে নতুন শঙ্কা।








