চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মক্কার আকাশে হুতি ড্রোন, ‘রেড লাইন’ সতর্কতা সৌদি জোটের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:38 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইয়েমেনের হুতিদের হামলার আশঙ্কায় প্রথমবারের মতো পবিত্র নগরী মক্কায় বিমান হামলার সতর্কতা জারি করেছে সৌদি আরব। একই সঙ্গে দুই পবিত্র মসজিদ ও সেখানে থাকা মুসল্লিদের নিরাপত্তাকে ‘রেড লাইন’ হিসেবে উল্লেখ করে হুতিদের সতর্ক করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মক্কা, জেদ্দা ও তাইফসহ সৌদি আরবের পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় স্বল্প সময়ের জন্য আকাশপথে হামলার সতর্কতা জারি করা হয়। সৌদি সিভিল ডিফেন্স পরে জানায়, মক্কায় জারি করা সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুরকি আল-মালিকি জানান, সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী মক্কার দক্ষিণে একটি হুতি ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে। ড্রোনটি পবিত্র নগরীর নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা হয়।

জোটের পক্ষ থেকে বলা হয়েছে, দুই পবিত্র মসজিদ ও মুসল্লিদের নিরাপত্তা তাদের জন্য ‘রেড লাইন’। ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে প্রয়োজনীয় ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে জোট দ্বিধা করবে না বলেও সতর্ক করা হয়েছে।

তবে মক্কাকে লক্ষ্য করে ড্রোন পাঠানোর অভিযোগ অস্বীকার করেছে হুতিরা। গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর সদস্য হাজেম আল-আসাদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সৌদি দাবিকে ‘মিথ্যা’ বলে মন্তব্য করেছেন।

এর আগে সোমবার ইয়েমেন থেকে সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। সৌদি কর্তৃপক্ষের হিসাবে, ওই হামলায় ১৩ জন আহত হন। চলতি সপ্তাহে হুতিদের হামলায় সৌদি আরবের কয়েকটি তেল স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

এদিকে ইয়েমেনে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে কয়েক বছর পর আবারও বড় ধরনের সংঘাত শুরু হয়েছে। জুলাইয়ে সংঘাত নতুন করে তীব্র হওয়ার পর হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দেয় এবং লোহিত সাগরে সৌদি জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর কথা জানায়।

সংঘাতের প্রভাব পড়ছে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালিতেও। কাতার সতর্ক করেছে, এই নৌপথ বন্ধ হয়ে গেলে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে গুরুতর প্রভাব পড়তে পারে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ইব্রাহিম আল-হাশমি একে ‘পুরো বিশ্বের জন্য বিপর্যয়কর’ হতে পারে বলে সতর্ক করেছেন।

এদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার অনুরোধে ওয়াশিংটন সরাসরি যুদ্ধে না জড়িয়ে এখন পর্যন্ত গোয়েন্দা সহায়তায় সীমাবদ্ধ রয়েছে বলে মার্কিন কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে।

Tags: বিমান হামলামক্কাসতর্কতা জারিসৌদি আরব
Previous Post

সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যুর ঘটনায় ২ ছিনতাইকারী গ্রেপ্তার

Next Post

কলম্বিয়ার জার্সি তুলে রাখলেন ২০১৪ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা

Next Post

কলম্বিয়ার জার্সি তুলে রাখলেন ২০১৪ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা

২০২৭ সালের পাঠ্যবইয়ে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT