চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮ বছর পর ফিরছে বোলার হান্ট, ট্রায়াল শুরু সিলেটে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:20 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় বোলারদের খুঁজে বের করতে প্রায় আট বছর পর আবারও ‘বোলার হান্ট’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি ও রবির যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে এবার ছেলে ও মেয়েদের সমানভাবে ট্রায়ালে অংশ নেওয়ার সুযোগ থাকছে।

মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক অনুষ্ঠানে বোলার হান্টের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। আগামী ২৭ সেপ্টেম্বর সিলেটে আঞ্চলিক পর্যায়ের ট্রায়ালের মধ্য দিয়ে শুরু হবে কার্যক্রম।

সিলেটের পর দেশের সব বিভাগীয় শহরে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে ট্রায়াল। ঢাকায় হবে আরও দুটি ট্রায়াল, যার একটি চূড়ান্ত পর্ব। সব মিলিয়ে সারাদেশে মোট নয়টি ট্রায়াল আয়োজন করা হবে।

বিসিবি ও রবি মনে করছে, এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান বোলাররা নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন। পাশাপাশি তাদের পেশাদার ক্রিকেটে প্রবেশের পথও তৈরি হবে।

এবারের বোলার হান্ট থেকে চূড়ান্তভাবে কতজনকে বাছাই করা হবে, সেটি এখনো নির্ধারণ করা হয়নি। তবে নির্বাচিতদের জন্য থাকছে পুরস্কার এবং বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের সঙ্গে অনুশীলনের সুযোগ।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভাগীয় পর্যায়ের ট্রায়াল শেষে প্রতিটি ভেন্যু থেকে নির্দিষ্টসংখ্যক বোলারকে ঢাকায় শেষ পর্বের ক্যাম্পে ডাকা হবে। সেখান থেকে বিসিবির চূড়ান্ত নির্বাচিতরা বোর্ডের নিজস্ব গ্রুমিং প্রোগ্রামে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। তাদের দক্ষতা উন্নয়ন ও পরবর্তী প্রশিক্ষণের মাধ্যমে আরও প্রস্তুত করে তোলা হবে।

পুরো বোলার হান্ট কর্মসূচিতে বিচারকের দায়িত্ব পালন করবেন বিসিবির চার কোচ-মোহাম্মদ সালাহউদ্দীন, সোহেল আহমেদ, পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ এবং ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার কোরি কলিমোর।

মঙ্গলবার থেকেই ‘মাই রবি’ ও ‘মাই সার্কেল’ অ্যাপের মাধ্যমে ট্রায়ালের জন্য নিবন্ধন করা যাচ্ছে। ১৬ থেকে ২৫ বছর বয়সী ছেলে ও মেয়েরা এই কার্যক্রমে অংশ নিতে পারবেন। নিজ নিজ এলাকার ট্রায়ালের আগের দিন পর্যন্ত নিবন্ধনের সুযোগ থাকবে।

অনুষ্ঠানে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, ‘এই উদ্যোগটি বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন প্রতিভা চিহ্নিত করতে ও তাদের বিকশিত করতে বড় ভূমিকা রাখবে। দেশের ক্রিকেটে ধারাবাহিক সাফল্য ধরে রাখতে নতুন প্রতিভা খুঁজে বের করা ও তাদের বিকাশ ঘটানো জরুরি।’

তিনি আরও বলেন, ‘রবি বোলার হান্টের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারী ও পুরুষ- উভয় শ্রেণির সম্ভাবনাময় ফাস্ট বোলার ও স্পিনারদের খুঁজে বের করা হবে। রবি’র সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে আমরা ভবিষ্যতের ক্রিকেট তারকাদের জন্য একটি সুসংগঠিত পথ তৈরি করতে চাই।’

Tags: তামিমবিসিবিবোলার হান্টমিরপুররবিলিড স্পোর্টস
Previous Post

বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণের দাম

Next Post

‘এই লুকটাও আমার জীবনের একটা গল্প’

Next Post

‘এই লুকটাও আমার জীবনের একটা গল্প’

ছবি: স্টারকম।

ক্রিয়েটিভপুল অ্যাওয়ার্ডে দুই সিলভার জিতল স্টারকম বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT