চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণের দাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:18 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

অপরিশোধিত তেলের দাম বাড়ায় মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ বেড়েছে। একই সঙ্গে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতি নির্ধারণী বৈঠকের আগে সুদের হার বাড়ানোর প্রত্যাশাও জোরদার হয়েছে। এর ফলে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ৭ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৮৭ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে। এ সময় মার্কিন স্বর্ণের ফিউচারও শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৪ হাজার ৩২৮ দশমিক ১০ ডলারে নেমেছে।

দুই দিনের বৈঠক শেষে বুধবার নীতিগত সিদ্ধান্ত জানাবে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক। আর্থিক বাজারগুলোতে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে, ফেডের নীতি নির্ধারকেরা বেঞ্চমার্ক সুদের হার এক-চতুর্থাংশ শতাংশ পয়েন্ট বাড়িয়ে ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে নিয়ে আসবেন।

আইজি-র বাজার বিশ্লেষক টনি সাইকামোর বলেন, স্বর্ণের বাজারে শুধু সুদের হার বাড়ানোই নয়, ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শ কীভাবে এই সিদ্ধান্ত ব্যাখ্যা করেন, সেটিও গুরুত্বপূর্ণ। ফেড চেয়ারম্যান যদি এটিকে প্রতিটি বৈঠকের পর ধারাবাহিকভাবে সুদের হার বাড়ানোর একটি চক্রের শুরু হিসেবে দেখান, তাহলে স্বর্ণসহ সামগ্রিক ঝুঁকিপূর্ণ সম্পদের জন্য এটি বড় ধরনের ধাক্কা হবে।

তবে তিনি যদি ধীরে ধীরে সুদের হার বাড়ানোর পক্ষে নিজের অবস্থানের ইঙ্গিত দেন, তাহলে তা ঝুঁকিপ্রবণ বিনিয়োগ এবং স্বর্ণের জন্য কিছুটা সহায়ক হতে পারে।

মুদ্রাস্ফীতি ও ভূ-রাজনৈতিক ঝুঁকির বিরুদ্ধে সুরক্ষাকবচ হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হয়। তবে সুদের হার বাড়লে স্বর্ণের আকর্ষণ সাধারণত কমে যায়। কারণ এতে কোনো আয় না দেয়া এই মূল্যবান ধাতু ধরে রাখার সুযোগ ব্যয় বেড়ে যায়।

গত শুক্রবার প্রকাশিত তথ্য অনুযায়ী, আগস্টে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্যবৃদ্ধির গতি বেড়েছে। একই সঙ্গে অন্তর্নিহিত মূল্যস্ফীতির একটি গুরুত্বপূর্ণ সূচকে গত চার মাসের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি রেকর্ড হয়েছে।

এদিকে ভূ-রাজনৈতিক পরিস্থিতিতেও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের ওপর নতুন করে হামলা শুরু করেছে। একই সঙ্গে লোহিত সাগরের তীরে ইয়েমেনের পশ্চিম উপকূলে নিজেদের অবস্থান আরও শক্ত করছে তারা।

সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা অব্যাহত থাকায় তেলের দামও বেড়েছে। জ্বালানির উচ্চ দাম পুরো অর্থনীতিতে মুদ্রাস্ফীতির চাপ আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, বন্ডের দরপতনের কারণে ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের ইল্ড ২০০৭ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

এদিন অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৬২ দশমিক ৯৮ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৭৬১ দশমিক ১২ ডলারে উঠেছে। আর প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে ১ হাজার ২৮২ দশমিক ৭৯ ডলারে নেমেছে।

Tags: বিশ্ববাজারস্বর্ণের দাম
Previous Post

চায়ের সঙ্গে খাওয়ার জন্য ‘পারফেক্ট’ টোস্ট খুঁজছেন?

Next Post

৮ বছর পর ফিরছে বোলার হান্ট, ট্রায়াল শুরু সিলেটে

Next Post

৮ বছর পর ফিরছে বোলার হান্ট, ট্রায়াল শুরু সিলেটে

‘এই লুকটাও আমার জীবনের একটা গল্প’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT