চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নাম্বার নাইন’ খুঁজছেন বাংলাদেশ কোচ, আসিয়ান কাপের আগে দলে চোটও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:19 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

আসিয়ান কাপে আমন্ত্রণ পাওয়ার পর প্রথমবার প্রতিযোগিতামূলক কোন আসরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ থমাস ডুলি। দলের অনুশীলন ক্যাম্প শুরু করেছেন চার সপ্তাহ হয়েছে। তবে গোলকরার জন্য এখনও একজন নাম্বার নাইন খুঁজে পাননি জার্মান কোচ।

মঙ্গলবার অনুশীলনের আগে পূর্বনির্ধারিত সূচিতে সংবাদমাধ্যমে কথা বলেছেন ডুলি। বললেন, ‘আমাদের টিপিক্যাল কোন নাম্বার নাইন নেই। বাংলাদেশের লিগের প্রতিটি ক্লাবেই এই পজিশনে বিদেশি খেলোয়াড় খেলে। তাই আমরা স্থানীয় কোন নাম্বার নাইন তৈরি করতে পারছি না।’

‘আমাদের এমন কাউকে খুঁজে বের করতে হবে যে এই পজিশনে খেলতে পারবে। এমন কাউকে খুঁজছি যে সান মারিনোর স্ট্রাইকারের মতো সামনে থেকে চাপ তৈরি করতে পারে এবং গোল করতে পারে। আপাতত রাকিব, মোরসালিন বা ইমনের মতো কাউকে এই পজিশনে খেলানোর কথা ভাবছি।’

দলের কিছু খেলোয়াড়ের সামান্য চোট আছে। ডুলি জানালেন, ‘প্রাক-মৌসুমে এটা খুব স্বাভাবিক। সান মারিনো ম্যাচের পর প্রায় দুমাস বেশিরভাগ খেলোয়াড় নিজস্ব অনুশীলন ছাড়া তেমনকিছু করেনি। স্থানীয় খেলোয়াড়দের কোন অনুশীলন ছিল না, তাদের নিয়ে কাজ শুরু করতে হয়েছে। লিগ শুরু হতে এখনও দেরি, তাই খেলোয়াড়রা পুরোপুরি ফিট নয়। আমরা চার সপ্তাহ আগে অনুশীলন শুরু করেছি যাতে তারা ফিট হতে পারে।’

বিশ্বনাথ ঘোষের সবশেষ অবস্থা নিয়ে বাংলাদেশ কোচ বলেছেন, ‘শুরুতে আমাদের দিনে দুবার করে ভারী অনুশীলন করতে হয়েছে। অনেকেই এতে অভ্যস্ত নয়, তাই তাদের পেশিতে টান লেগেছে। কারও কারও হালকা চোট ছিল। যেমন তপুর সামান্য সমস্যা ছিল, তবে তা গুরুতর নয়— শুধু একটু ভয় পাচ্ছিল। জামাল এবং ফাহিমের মাংসপেশিতে হালকা সমস্যা ছিল। তবে বিশ্বনাথের চোট একটু বড়, সে সবসময় শতভাগ দিয়ে অনুশীলন করে, যা একজন কোচের জন্য দারুণ। তবে চোটের কারণে তাকে চার সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে হবে।’

Tags: আসিয়ান কাপথমাস ডুলিবাফুফে
Previous Post

‘জাতীয় ফুফু’ দীপা খন্দকার পাগল হলেন কীভাবে!

Next Post

ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে স্পিডবোট উল্টে দুই যাত্রী নিহত

Next Post
ছবি: ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে স্পিডবোট উল্টে নিহত দয়াল ও মো. সজীব।

ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে স্পিডবোট উল্টে দুই যাত্রী নিহত

ফারহান-ইউসূফ-জিদানকে যে পথ বাতলে দিলেন থমাস ডুলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT