চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন গায়ক ও অভিনেতা মুকুল জামিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:55 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

গায়ক ও অভিনেতা মুকুল জামিল আর নেই। রবিবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে সংগীত ও অভিনয় অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

মুকুল জামিলের আকস্মিক প্রয়াণের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন সংগীত ও অভিনয়াঙ্গনের সহকর্মীরা। তার মৃত্যুতে শোক জানিয়েছে অভিনয়শিল্পী সংঘ।

এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ‘অভিনয়শিল্পী সংঘের সম্মানিত সদস্য মুকুল জামিল ইন্তেকাল করেছেন। তাঁর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তাঁর প্রয়াণে আমরা গভীর শোকাহত।’

মুকুল জামিলের মৃত্যুতে শোক প্রকাশ করে সুরকার, গীতিকার ও সংগীতশিল্পী প্লাবন কোরেশী লিখেছেন, ‘আহা…! মানুষের জীবন কত ছোট আয়তনের। ভাবতেই পারছি না, অভিনেতা মুকুল জামিল ভাই আর নেই।’

শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক ও অভিনেতা সনি রহমানও শোক জানিয়ে লিখেছেন, ‘গতকাল রাতে স্ট্রোক করে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন মুকুল ভাই। আপনাকে অনেক মিস করব ভাই। পরপারে ভালো থাকবেন প্রিয় ভাই।’

সংগীতশিল্পী অয়ন চাকলাদার স্মৃতিচারণ করে লিখেছেন, অভিনেতা হিসেবে পরিচিতি পাওয়ার আগে মুকুল জামিল গান গাইতেন। তাঁকে একজন সৌখিন গায়ক হিসেবেও উল্লেখ করেন অয়ন। মুকুল জামিলের আন্তরিকতা ও ভালোবাসার নানা স্মৃতি তুলে ধরে তিনি লেখেন, তাঁর সুরে গান গাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি আর হয়ে ওঠেনি।

ছোটবেলা থেকেই রবীন্দ্রসংগীতের প্রতি ঝোঁক ছিল মুকুল জামিলের। বোনের হাত ধরেই তাঁর সংগীতজগতে আসা। দীর্ঘ সংগীতজীবনে ৩০টির বেশি মিশ্র অ্যালবামে কাজ করেছেন তিনি। তাঁর একমাত্র একক অ্যালবামের নাম ‘আমি তো এমনই’।

মুকুল জামিলের বেশ কিছু গান শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘মন’, ‘আচ্ছা’, ‘বিলবোর্ড’, ‘ভালোবাসার মানে’ ও ‘ফাগুনের হাওয়া’। এ ছাড়া তাঁর গাওয়া ‘চায়ের চুমুকে’ গানটি এটিএন বাংলায় প্রচারিত হয়েছে।

সংগীতের পাশাপাশি অভিনয়েও নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন মুকুল জামিল। ‘ওয়েডিং বেলস’ (২০১৯), ‘আমানুষ’ (২০২২) ও ‘ছাত্রী বউ’ (২০২৪) চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

Tags: ওটিটিগায়কনাটকলিড বিনোদনসংগীত
Previous Post

১৩৫ বছর ধরে নিরাপত্তা, সম্মান ও আস্থার প্রতীক ‘লিসবন মিউনিসিপ্যাল পুলিশ’

Next Post

গাজা নিয়ে ছবি বানিয়ে পুরস্কার, নির্মাতাদের ‘বিশ্বাসঘাতক’ বললেন ইসরায়েলি মন্ত্রী

Next Post
ছবি: 'নাজা'-র জন্য বিশেষ জুরি পুরস্কার বিজয়ী পরিচালক ইউভাল আব্রাহাম ও র‍্যাচেল সজোর।

গাজা নিয়ে ছবি বানিয়ে পুরস্কার, নির্মাতাদের ‘বিশ্বাসঘাতক’ বললেন ইসরায়েলি মন্ত্রী

খেলাপি ঋণ থেকে সাইবার ঝুঁকি, নিরাপত্তা জোরদারে ১২৭৬ কোটি টাকার উদ্যোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT